Sunday , 5 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ইরানে স্পেশাল ফোর্সের অভিযান, দফায় দফায় সংঘর্ষ

ইরানের সামরিক বাহিনীর গুলিতে ভূপাতিত মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স। এ সময় তাদের সঙ্গে ইরানে দফায় দফায় সংঘর্ষ হয়েছে।

রোববার (০৫ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কোহগিলুয়েহ কাউন্টির দেহদাশত শহরে একাধিক হামলার ঘটনা ঘটেছে। এলাকাটিতে দুই দিন আগে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। চলমান মার্কিন উদ্ধার অভিযানের মধ্যেই এই হামলাগুলো ঘটেচে। তবে পুরো ঘটনার বিস্তারিত এখনো জানা যায়নি।

আলজাজিরা জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলায় অন্তত চারজন নিহত এবং একজন আহত হয়েছেন। পরে অনানুষ্ঠানিক সূত্রে নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া কিছু স্থানে সংঘর্ষের খবরও পাওয়া গেলেও তা এখনো নিশ্চিত করা যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র তাদের দ্বিতীয় পাইলটকে উদ্ধারের জন্য এলাকাটিতে অভিযান চালাচ্ছে।

অন্যদিকে, ইরানি কর্তৃপক্ষও শুরু থেকেই ওই পাইলটকে খুঁজছে। গত কয়েক দিনে তারা সাধারণ নাগরিকদেরও খোঁজে অংশ নিতে আহ্বান জানায় এবং পাইলটের খোঁজ জানাতে পারলে পুরস্কার দেওয়ার ঘোষণা দেয় ইরান।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

জাপানে ট্যাংকে বিস্ফোরণে ৩ সৈন্য নিহত

নির্ধারিত সময়ে নির্বাচন না হলে গণতন্ত্র বিলীন হবে: আনিসুর রহমান তালুকদার খোকন

ঝালকাঠি-১ আসনে হাঁস প্রতীকের প্রার্থীর নির্বাচনী মিছিল

শিবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ভোটাধিকার রক্ষায় বাস চাই : কুবি প্রশাসনের কাছে শিক্ষার্থীদের স্মারকলিপি

বান্দরবানে বন বিভাগের অভিযানে ট্রাকভর্তি অবৈধ কাঠ জব্দ

অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক : প্রধানমন্ত্রী

শিবগঞ্জে বিএনপির স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

সরকারিভাবে ৮৮ জন নির্মাণ শ্রমিক নেবে ব্রুনাই, আবেদনের শেষ সময় ১৫ মে

ঈদগাঁওতে বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত অর্ধশতাধিক