Sunday , 31 May 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

চট্টগ্রামে দেড় টন খনিজ কয়লাসহ চোরাচালানের মালামাল জব্দ

প্রতিবেদক
বাসস
May 31, 2026 2:18 pm

চট্টগ্রামের পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে বিশেষ অভিযান চালিয়ে দেড় টন খনিজ কয়লা, ৩শ’ কেজি গম, ৩০ কেজি স্ক্র্যাপ এবং চোরাচালানে ব্যবহৃত একটি কাঠের বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

আজ (রোববার) বিকেলে কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সুমন আল মুকিত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল (শনিবার) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা কর্ণফুলী নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় সন্দেহভাজন একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের দেড় টন খনিজ কয়লা, ৩শ’ কেজি গম, ৩০ কেজি স্ক্র্যাপ সহ চোরাচালান কাজে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়।

তবে অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায় বলে জানানো হয়েছে। জব্দ করা মালামাল ও বোটের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কোস্ট গার্ড আরও জানিয়েছে, উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

নাসির নগরে ফার্মেসীতে মোবাইল কোর্টের অভিযান, বেশ কয়েকটি ফার্মেসীকে জরিমানা

বরিশালে ২১ শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চৌদ্দগ্রামে কোমলমতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষা

শ্রীপুরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী এনামুল হক মোল্লা গ্রেফতার

ভারত থেকে পাইপলাইনে এলো আরও ৭ হাজার টন ডিজেল

চরভদ্রাসনে যুবলীগ নেতা দিপু খালাসীর ১ দিনের রিমান্ড

‘নারীর প্রতি হেনস্তার পেছনে উগ্র গোষ্ঠীর মদদ থাকতে পারে’

লন্ডনে ফিলিস্তিনপন্থী সমাবেশে ২০০-এর বেশি গ্রেফতার

বিদ্যুতস্পৃষ্টে শিশু ইকরার মৃত্যু , বিয়ে বাড়িতে আনন্দ পরিনত হলো বিষাদে

কুবিতে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন ৫৫ জন শিক্ষার্থী