Sunday , 17 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শিবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 17, 2025 4:12 pm

আরিফুল ইসলাম, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিবগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে তেঘরি (পল্টন) দলীয় কার্যালয়ে আয়োজিত এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাসুম। সাধারণ সম্পাদক রায়হানুল হক রনির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোফাচ্ছেরুল ইসলাম শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ সুলতান সজীব, সহ-সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম শিবলু, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু সাঈদ এবং স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জুলফিকার হাসান শাওন।

বক্তারা বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নতুন উদ্দীপনা যোগাবে। আগামী ১৯ আগস্টের কর্মসূচিকে সফল করার জন্য ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে সর্বাত্মক উদ্যোগ নেয়া হয়েছে।

এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলে সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম সোহেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন, সহ-সভাপতি কাওসার আলম বাবু , আবুল বাসার লিয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুয়েল হোসেন বাপ্পি, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারিক মোল্লা, সিনিয়র সহ-সভাপতি আইয়ুব কাজী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনি মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের মহিলা বিষয়ক সম্পাদক মিম সহ ১২টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতৃবৃন্দ।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

৫ মাসে কোরআন হিফজ: আলোচনায় ঈদগাঁওয়ের মুনতাহা

এ কে ফজলুল হক ছিলেন অসাধারণ প্রজ্ঞাবান, অসম সাহসী ও বিচক্ষণ এক রাজনীতিবিদ: রাষ্ট্রপতি

একটানা ৩৭ ঘণ্টা উড়ে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্রের বি-২ বোমারু বিমান

লতা হিজড়ার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগের প্রতিবাদে মহিপুরে সংবাদ সম্মেলন

তেঁতুলিয়ায় নিখোঁজের দুই দিন পর নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

৬ ফেব্রুয়ারির বাউফলে জামায়াতের জনসভা ঘিরে সংবাদ সম্মেলন

প্রতিদিন ঝগড়া লেগেই থাকে, প্রেমিককে নিয়ে যে উপলব্ধি মধুমিতার

ফ্যাস্টিট শাসনে ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করবে বিএনপি-মির্জা ফখরুল

নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কে অটোরিকশা উল্টে চালকসহ বহু যাত্রী গুরুতর আহত

আজ একুশে পদক প্রদান করবেন প্রধান উপদেষ্টা