Saturday , 4 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

নাচোলে রাতের আঁধারে আম গাছ কর্তন, মাছ ও পেঁপে চুরি

প্রতিবেদক
নিউজ ডেক্স
April 4, 2026 12:44 pm

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়নে রাতের আঁধারে একটি আম বাগানের অন্তত ২৭টি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। একই সাথে বাগানের অভ্যন্তরীণ পুকুর থেকে মাছ ও পেঁপে চুরির ঘটনা ঘটেছে।
গত মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাতে উপজেলার বাইলকা পাড়া গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বাগান মালিক নাচোল থানায় ৪ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​ক্ষতিগ্রস্ত বাগান মালিক আব্দুর রাজ্জাক শিবগঞ্জ উপজেলার পার কালুপুর গ্রামের বাসিন্দা। তিনি জানান, বিগত ছয় বছর আগে বাইলকা পাড়া এলাকায় ৩০ বিঘা জমি লিজ নিয়ে আম বাগান শুরু করেন। সম্প্রতি স্থানীয় কয়েকজন ব্যক্তির ছাগল বাগানে প্রবেশ করলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তা খোয়াড়ে দেন। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় একটি মহলের সাথে বিরোধের সৃষ্টি হয়। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করা হলেও দুর্বৃত্তরা ধারাবাহিকভাবে বাগানের ক্ষতি করতে থাকে।

​সর্বশেষ গত ৩১ মার্চ দিবাগত রাতে দুর্বৃত্তরা বাগানের তারের বেড়া ও নেটজাল কেটে ভেতরে প্রবেশ করে এবং ২৭টি ফলন্ত আম গাছ কেটে সাবাড় করে দেয়। এছাড়া বাগানের পুকুর থেকে মাছ ও পেঁপে লুট করে নিয়ে যায়।

​বাগানের শ্রমিক জমির উদ্দিন বলেন, সকালে বাগানে কাজ করতে গিয়ে দেখি অসংখ্য আম গাছ ও মালটা-কমলা লেবু গাছ কেটে মাটিতে ফেলে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে আমি মালিককে খবর দিলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন।

​ভুক্তভোগী আব্দুর রাজ্জাক বলেন, “আমি এখানে ব্যবসা করতে এসেছি, কারো সাথে শত্রুতা করতে নয়। তারা আমার প্রায় ২ লক্ষ টাকার আর্থিক ক্ষতি করেছে। গাছ কাটার প্রতিবাদ করায় আমাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। আমি প্রশাসনের কাছে এই জঘন্যতম অপরাধের বিচার ও জানমালের নিরাপত্তা চাই।”

​এ ঘটনায় গত ২ এপ্রিল আব্দুর রাজ্জাক বাদী হয়ে বাইলকা পাড়া গ্রামের একই পরিবারের আমিরুল ইসলাম, আলাউদ্দিন, সোনালী বেগম ও আকাশ আলীকে অভিযুক্ত করে নাচোল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এদিকে, গত ৩ এপ্রিল স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে তথ্য সংগ্রহ করতে গেলে অভিযুক্তদের আত্মীয় শাজাহান আলী সংবাদ প্রকাশ না করার জন্য সাংবাদিকদের হুমকি প্রদান করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে নাচোল থানাকে অবহিত করা হয়েছে।

​নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

​তদন্তকারী কর্মকর্তা এসআই হাসান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

​এলাকায় বহিরাগত উদ্যোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

মাইলস্টোনে দূর্ঘটনায় গুরুতর আহত সন্দ্বীপের নাবিল, পুড়ে গেছে শরীরের ৬০ শতাংশ

দেশে সুষ্ঠ গণতন্ত্রের নিরাপদ যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে: খালেদা জিয়া

শিক্ষা ক্যাডারে লোকপ্রশাসন বিভাগকে অন্তর্ভুক্তির দাবি শাবিপ্রবি শিক্ষক-শিক্ষার্থীদের

বাঘাইছড়ি ইউনিটের পক্ষ থেকে শফিউল আজমকে সংবর্ধনা প্রদান

নাসিরনগরে প্রায় অচল ১ ও ২ টাকার ধাতব মুদ্রা, ভোগান্তিতে ক্রেতা বিক্রেতা

আধুনিক ও নিরাপদ হাটহাজারী গড়ার প্রত্যয়ে জনগণের সেবক হতে চাই: নাছির উদ্দিন

পটুয়াখালী-২ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

মোংলায় ইবতেদায়ী বৃত্তিতে শ্রেষ্ঠত্ব ও ট্যালেন্টপুলে বৃত্তি পেল জয়মনির তাইবা

চৌদ্দগ্রামে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

চৌদ্দগ্রামে কয়েলের আগুনে ভস্মীভূত কৃষকের ঘর ও গরু