Tuesday , 22 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

চুনারুঘাটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 22, 2025 1:02 pm

 

জিলানী আখনজী, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

হবিগঞ্জের চুনারুঘাটে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় ২০২২-২৩ সালের এসএসসি/এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের কৃতিত্ব মূলক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

২২ জুলাই (মঙ্গলবার) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কাওছার শোকরানার পরিচালনায় ও জেলা শিক্ষা অফিসার ফরিদা নাজমীন এর সভাপতিত্বে পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুব আলম। এতে বক্তব্য রাখেন; চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, চুনারুঘাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক আনিসুর রহমান, রাজার বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল মঈন। ডিসিপি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তৈয়বা খাতুন, মাসুদ চৌধুরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফজলুল হক তরফদার, চাটপাড়া মাদ্রাসার শিক্ষক আবুল হাসান, চুনারুঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি ইসমাইল হোসেন বাচ্চু, ট্রেনিং কো-অর্ডিনেটর লুৎফর রহমান, ডেইলী অবজারভার এর চুনারুঘাট প্রতিনিধি এম এস জিলানী আখনজীসহ এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

পুরস্কার বিতরণীর পূর্বে একজন অভিভাবক বলেন- আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা অনেকটা নিম্নগামী হয়ে গেছে, করোনাকালীন সময়ে গ্যাপ হয়েছে, শুক্র-শনি স্কুল বন্ধ থাকে, এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়ও স্কুল বন্ধ থাকে টানা এক-দেড় মাস। এতগুলো সংকট মোকাবেলা করে আমার মেয়ে এতটুকু এগিয়ে গিয়েছে এর জন্য আমি গর্বিত।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

চৌদ্দগ্রামে দুর্গাপূজায় তারেক রহমানের নির্দেশে শুভেচ্ছা উপহার বিতরণ

দড়িপাল্লার প্রার্থীর প্রতি ভালোবাসার জোয়ারে জনতার ঢল

কোটা পুনর্বহালের ষড়যন্ত্র নয়, ইঞ্জিনিয়ারদের অধিকার নিশ্চিতের দাবিতে কুয়েটে মানববন্ধন ও বিক্ষোভ

এ কে ফজলুল হক ছিলেন অসাধারণ প্রজ্ঞাবান, অসম সাহসী ও বিচক্ষণ এক রাজনীতিবিদ: রাষ্ট্রপতি

ইরান আলোচনা ব্যর্থ হলে নতুন করে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

এনসিপি কুড়িগ্রাম সদরের ৮নং পাঁচগাছি ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন

বাঘাইছড়িতে জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স

দিনব্যাপী নানা আয়োজনে চবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত

কুড়িগ্রামে ছাত্রশিবিরের আয়োজনে হাফেজে কুরআন সংবর্ধনা অনুষ্ঠিত