Monday , 4 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

দড়িপাল্লার প্রার্থীর প্রতি ভালোবাসার জোয়ারে জনতার ঢল

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 4, 2025 6:53 am

 

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ গণসংযোগ করেছেন।

গতকাল (৩ আগস্ট) বিকেলে তিনি জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের নেংগাপীর বাজার, সগুনাচড়া চারমাথা এবং মাঝিপাড়া বাজার এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় বাজারজুড়ে দেখা যায় উৎসুক জনতার ভিড় এবং ব্যাপক উৎসাহ।

গণসংযোগকালে ডাঃ ফজলুর রহমান সাঈদ বলেন,দেশের মানুষ আজ ন্যায়বিচার, সুশাসন ও নিরাপত্তা চায়। আমরা রাজনীতিকে ক্ষমতার হাতিয়ার নয়, বরং জনসেবার দায়িত্ব মনে করি। ইনশাআল্লাহ জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে আমরা একটি কল্যাণরাষ্ট্র গঠনের পথে এগিয়ে যেতে চাই।

গণসংযোগে তার সঙ্গে ছিলেন এফডিইবি’র কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, জয়পুরহাট সদর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ সাইফুল ইসলাম, ভাদসা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ ইলিয়াস হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মাসুদুর রহমান এবং যুব বিভাগের সেক্রেটারি মোঃ সোহেল রানা সহ স্থানীয় নেতৃবৃন্দ।

স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া পড়ে এ গণসংযোগে। অনেকেই বলেন, আজকের বাংলাদেশে একজন শিক্ষিত, আদর্শবান, ঈমানদার নেতার খুব প্রয়োজন ডাঃ ফজলুর রহমান সাঈদ সেই প্রার্থী যিনি আমাদের আশার আলো।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ

নাসির নগরে জুলাই সনদ ও পদ্ধতি নিয়ে জামায়াতে ইসলামীর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত,

এনআইডি সংশোধন সহজ করতে ইসির কমিটি গঠন

ইন্দোনেশিয়ায় নৌকাডুবির পর ৩ দিন সাগরে ভেসে থাকা ৫ জনকে উদ্ধার

ডিমলা থানায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

বানারীপাড়ায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত

মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

পুঠিয়াতে জামায়াত প্রার্থীর গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া

দেবিদ্বারে ভৈষেরকুট মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে “গুণীজন সংবর্ধনা ও বই বিতরণ”

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলার চালক নিহত