Monday , 22 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বানারীপাড়ায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 22, 2025 8:46 am

মোঃ সাইফুল ইসলাম মিয়া, বানারীপাড়া প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং বানারীপাড়া উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সহায়তায় এ সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তনয় সিংহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি ডা. ফাহিম আরিফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথি দেউরি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খগপতি রায়, উপজেলা একাডেমিক সুপারভাইজার জয়শ্রী কর, ছাত্র প্রতিনিধি মোঃ সাব্বির হোসেন, সাংবাদিক ইলিয়াস শেখ, সাইফুল ইসলাম মিয়াসহ প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

সভায় সমাজসেবা কর্মকর্তার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমান।

তিনি বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতে দেখলে তাদের মানসিক শক্তি বৃদ্ধি পায়। এতে জ্ঞান ও দক্ষতা বিকাশের মাধ্যমে তারা নিজেদের প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।”

এসময় বক্তারা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানকে আরও সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পটুয়াখালীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে প্রাণ গেল কলেজ ছাত্রের

নেপাল–বাংলাদেশ অ্যাওয়ার্ড অর্জন করলেন প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন

বিপ্লব ও সংহতি দিবসে ঢাবিতে “লিটল ফ্রি লাইব্রেরি” উদ্যোগ নিলেন ছাত্রদল নেতা সাকিব বিশ্বাস

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ

আগামী নির্বাচনে এবি পার্টি রাষ্ট্র সংস্কারকে ভোটারদের কাছে প্রধান বিবেচ্য ইস্যু বানাবে : মজিবুর রহমান মঞ্জু

পিতা-মাতার ভরণ-পোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড

নড়াইল-১ আসনে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা

জ্বালানি তেলের অবৈধ মজুত ঠেকাতে লাখ টাকা পুরস্কার ঘোষণা

গুচ্ছে ফিরতে কুবি প্রশাসনকে ইউজিসির চিঠি

এক বছরেও গ্রেফতার হয়নি মারিয়া হত্যা মামলার আসামি