Sunday , 29 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

আগামী নির্বাচনে এবি পার্টি রাষ্ট্র সংস্কারকে ভোটারদের কাছে প্রধান বিবেচ্য ইস্যু বানাবে : মজিবুর রহমান মঞ্জু

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 29, 2025 4:14 am

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, তার দল আগামী নির্বাচনে রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনকে ভোটারদের কাছে প্রধান বিবেচ্য ইস্যু হিসেবে তুলে ধরবে ।

এবি পার্টির মনোনয়ন প্রত্যাশীদের সাথে আজ শনিবার এক মতবিনিময় সভায় দলটির চেয়ারম্যান এ কথা বলেন। এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও পার্টির উপদেষ্টা এ এফ এম সোলায়মান চৌধুরী।

মজিবুর রহমান মঞ্জু বলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে একটি স্বৈরাচারী সরকারের পতনের পর ঐকমত্যের বাইরে দেশ পুনর্গঠন ও সংস্কার সম্ভব নয়। সরকার ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে একটি কমিশন গঠন করে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা অব্যাহত রেখেছে। সেখানে বেশ কিছু বিষয়ে একমত হলেও গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে এখনো ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। বিশেষ করে সংবিধানে সত্তর অনুচ্ছেদ নিয়ে সকল দল একমত হলেও প্রধানমন্ত্রীর মেয়াদ ও ক্ষমতা এবং রাষ্ট্রপতি নির্বাচনসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে এখনো রাজনৈতিক দলগুলো একমত হতে পারেনি। এর বাইরে গিয়ে সংবিধান নির্ধারিত প্রতিষ্ঠান সমূহের নিয়োগ নিয়েও রয়েছে তীব্র মতবিরোধ। এই সবকিছু বিবেচনায় নিয়েই আমাদের রাজনীতি করতে হবে।

সভাপতির বক্তব্যে মঞ্জু আরও বলেন, রাষ্ট্র পুনর্গঠনের আকাঙ্ক্ষা সামনে রেখেই জোট গঠনের দিকে নজর দিতে হবে। দেশের জনগণ যেন বুঝতে পারে এবি পার্টি সত্যিই নতুন রাজনীতি নিয়ে এসেছে এবং এদের পক্ষেই নতুন বাংলাদেশ পুনর্গঠন সম্ভব। তিনি মতবিনিময় সভা থেকে এলাকায় গিয়েই সবাইকে নির্বাচনী প্রচারণা ও সংগঠন বিস্তারে ঝাপিয়ে পড়ার আহ্বান জানান।

সভায় এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ মনোনয়ন প্রত্যাশীদের নির্বাচনী প্রচারণার নানা পরামর্শ দিয়ে বলেন, আমরা নতুন রাজনীতি করছি এটা জনগণকে বোঝাতে হবে। এলাকার সমস্যা নিয়ে কথা বলতে হবে, কাজ করতে হবে।

মতবিনিময় সভায় এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান বিএম নাজমুল হক, লে. কর্নেল (অব.) দিদারুল আলম, লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুইয়া, আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, এবিএম খালিদ হাসান, ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি, ব্যারিস্টার সানী আব্দুল হক, আমিনুল ইসলাম এফসিএ, আলতাফ হোসাইন, শাহাদাতুল্লাহ টুটুল, ছাত্রপক্ষের আহ্বায়ক মোহাম্মদ প্রিন্সসহ এবি পার্টির সারাদেশের মনোনয়ন প্রত্যাশী নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সুত্রঃ বাসস

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ত্রিশালে আন্তর্জাতিক নারী দিবস পালন

চিলমারী তেল ডিপো রক্ষায় কুড়িগ্রামে শ্রমিকদের মানববন্ধন অনুষ্ঠিত

দীর্ঘ ছুটির পর শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আজ; পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে বিশেষ নির্দেশনা

ঘোড়াঘাটে ট্যাপেন্টাডলসহ ১০ মামলার নারী আসামি গ্রেপ্তার

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

নবীনগরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠিত

কুখ্যাত ও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু

নজরুল বিশ্ববিদ্যালয় ও চীনা ইন্সটিটিউটের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ইসির খসড়া ভোটার তালিকা প্রকাশ ১০ আগস্ট, চূড়ান্ত তালিকা ৩১ আগস্ট