Thursday , 9 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

প্রতিবেদক
বাসস
July 9, 2026 5:03 am

চট্টগ্রাম,ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, দেশের যেকোনো দুর্যোগে এবং মানুষের কল্যাণে প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় চট্টগ্রামের প্রতিটি ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণসামগ্রী যথাসময়ে পৌঁছে দেওয়া হবে। কেউ সহায়তাহীন থাকবে না।

আজ চট্টগ্রাম জেলার বিভিন্ন বন্যা ও পাহাড়ধসপ্রবণ এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এর আগে ঢাকায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিমন্ত্রী মীর হেলাল। এ সময় প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় টানা বর্ষণে সৃষ্ট বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনার পর প্রতিমন্ত্রী বৈরী আবহাওয়া উপেক্ষা করে চট্টগ্রামে পৌঁছে নগরী ও হাটহাজারী উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং দুর্গত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সফরকালে তিনি চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার বাংলাবাজার ব্যাংক কলোনি এলাকার পাহাড়ধসের ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শন করেন এবং এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের দ্রুত সরকারি সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন।

প্রতিমন্ত্রী হাটহাজারী উপজেলার ইছাপুর ও আজিমপুরসহ বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এছাড়া জালালাবাদের বটতলা এবং দক্ষিণ পাহাড়তলীর খিল্লাপাড়া এলাকায় জলাবদ্ধতা ও ক্ষয়ক্ষতির পরিস্থিতি পরিদর্শন করে দুর্গতদের হাতে ত্রাণ তুলে দেন।

কয়েক দিনের টানা বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় সৃষ্ট জলাবদ্ধতা ও জনদুর্ভোগে গভীর দুঃখ প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

এর আগে মঙ্গলবার রাতে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি এবং স্থানীয় তরুণ সমাজকে সমন্বিতভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

নাসির নগরে এ বছর আমন ধানের বাম্পার ফলন, কৃষক কৃষাণীর মুখে তৃপ্তির হাঁসি

চরভদ্রাসনে প্রতিবন্ধী অটোচালক ইব্রাহীমের জীবনে অন্ধকার সমাজের বিত্তবানদের সহায়তা প্রার্থনা

নাসির নগরে ০৮ বছরের এক শিশুকে ধর্ষনের পর হত্যার অভিযোগ

ইন্দোনেশিয়ার পাপুয়ায় ৬.৫ মাত্রার ভূমিকম্প

কাল বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্র উপস্থাপন

ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনে গণভোটের বিষয়ে ঐকমত্য হয়েছে: অধ্যাপক আলী রীয়াজ

চৌদ্দগ্রামে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

আইপিএল শেষ স্যান্টনারের

জয়পুরহাটের কালাইয়ে মণ্ডপে মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শুরু