Tuesday , 25 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

নজরুল বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইকবাল-মীম

ইসতিয়াক আহমেদ, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ 

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের মো. ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের তাহমীনা আক্তার মীম।

সোমবার (২৪ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম নজরুল বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যকালের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে মো. ইকবাল হোসেন এবং তাহমীনা আক্তার মীমকে মনোনীত করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বরাবর পাঠানোর দায়িত্ব দেওয়া হয়েছে নবনিযুক্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে।

নতুন দায়িত্ব পাওয়ার পর সভাপতি মো. ইকবাল হোসেন বলেন, “এই দায়িত্ব দেওয়ার জন্য বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সংসদসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। এই দায়িত্ব আমার কাছে একটি দায়বদ্ধতার মতো। সবাইকে সঙ্গে নিয়ে শাখার কার্যক্রমকে আরও সুন্দর ও কার্যকরভাবে এগিয়ে নেওয়া আমার লক্ষ্য। মেধাবী ও সম্ভাবনাময় লেখকদের লেখালেখিতে উৎসাহ দেওয়া এবং তাঁদের জন্য একটি ভালো পরিবেশ তৈরি করতে কাজ করতে চাই। পাশাপাশি শাখায় নতুন কিছু কার্যক্রম যুক্ত করার চেষ্টা থাকবে। প্রতিটি কাজে দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রেখে সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে চাই।”

সাধারণ সম্পাদক তাহমীনা আক্তার মীম বলেন, “বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, নজরুল বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য কেন্দ্রীয় সংসদসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা চাই, আমাদের শাখা শুধু সাংগঠনিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ না থেকে নিয়মিত লেখালেখি, পাঠচক্র, আলোচনা, কর্মশালা, প্রকাশনা এবং সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে একটি সক্রিয় ও প্রাণবন্ত লেখকসমাজ গড়ে তুলুক। আমি বিশ্বাস করি, একটি সংগঠনের সফলতা কোনো একজনের একক প্রচেষ্টায় আসে না। এখানে প্রত্যেক সদস্যের মতামত, শ্রম ও অংশগ্রহণ সমান গুরুত্বপূর্ণ। তাই দায়িত্ব পালনের ক্ষেত্রে আমি সবার পরামর্শকে গুরুত্ব দিতে চাই এবং দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”

উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম একটি জাতীয় বুদ্ধিবৃত্তিক ও সৃজনশীল সংগঠন, যা দেশের তরুণ লেখক, চিন্তাবিদ ও মতামতপ্রকাশকারী নাগরিকদের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। লেখালেখি, বিশ্লেষণধর্মী চিন্তা ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে তরুণদের জাতীয় উন্নয়নের ধারায় সম্পৃক্ত করাই সংগঠনটির অন্যতম লক্ষ্য। বিভিন্ন সেমিনার, কর্মশালা, আলোচনা সভা, প্রশিক্ষণ কার্যক্রম ও প্রকাশনার মাধ্যমে সংগঠনটি তরুণ কলাম লেখকদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

কুয়েটের সহযোগিতায় খুলনায় উপকূলীয় অঞ্চলের শিক্ষার্থীদের নিয়ে দুদিনব্যাপী স্টেম ক্যাম্প অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

বোদাতে উদ্ধার হলো বিরল প্রজাতির শিকারি ঈগল

নাসির নগরে এ বছর আমন ধানের বাম্পার ফলন, কৃষক কৃষাণীর মুখে তৃপ্তির হাঁসি

মৌসুমের শেষ সময়ে জমজমাট চাঁপাইনবাবগঞ্জে আম বাজার

পাঁচবিবির আয়মা রসূলপুর ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক

ঘোড়াঘাটে গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

কুড়িগ্রামে দলিল লেখক সমিতির নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

বিসিএস শিক্ষা ক্যাডারে স্বীকৃতির দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি