Saturday , 14 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

পাঁচবিবির আয়মা রসূলপুর ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 14, 2025 5:33 pm

মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ

 

পবিত্র ঈদুল আজহার ত্যাগ ও তাকওয়ার মহান শিক্ষা ছড়িয়ে দিতে এবং আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে জনগণের মাঝে ইসলামী রাজনৈতিক চেতনা জাগ্রত করতে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আয়মা রসূলপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে আজ শনিবার এক ঈদ পুনর্মিলনী ও গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় এক মনোরম খোলামেলা বাগানে অনুষ্ঠিত এ মাহফিলে সভাপতিত্ব করেন ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ ছানোয়ার হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঁচবিবি উপজেলা শাখার নায়েবে আমীর মোঃ শফিকুল ইসলাম মাস্টার। তিনি তার বক্তব্যে বলেন,ঈদুল আজহার প্রকৃত শিক্ষা হল ত্যাগ, তাকওয়া ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করা। এই পুণ্যময় সময়ে আমাদেরকে ইসলামী আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান মুক্তার। তিনি বলেন,বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সৎ, আমানতদার ও দ্বীনদার নেতৃত্বই সমাজকে কল্যাণের পথে পরিচালিত করতে পারে। জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে ইসলামী মূল্যবোধ, জনগণের ভোটাধিকার ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। এজন্যই আগামি জাতীয় নির্বাচনে সচেতন ভোটার সৃষ্টি করে দ্বীনদার প্রার্থীকে বিজয়ী করার জন্য আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন:-

ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মোঃ আহম্মদ আলী,ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারী ও যুব বিভাগের সভাপতি মোঃ মুরশিদুল ইসলাম সোহাগ,

ইউনিয়ন পেশাজীবী বিভাগের সভাপতি মোঃ ফারজুল ইসলাম,ছোট মানিক দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ মিরাজুল ইসলাম,স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মামুনুর রশিদ প্রমুখ।

বক্তাগণ বলেন, জামায়াতে ইসলামীর ইতিহাস হল কুরআন-সুন্নাহভিত্তিক সমাজ গঠনের নিরলস সংগ্রামের ইতিহাস। তারা আরও বলেন,ঈদের এই আনন্দঘন পরিবেশে রাজনৈতিকভাবে সচেতনতা বৃদ্ধি, ইসলামী আন্দোলনের বিস্তার এবং নৈতিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় মোতায়েন করা হবে ১৮ হাজার পুলিশ

মাদারীপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে কৃষক দলের আলোচনা সভা

কালকিনিতে সার্বিক পরিবহনের ধাক্কায় যুবক নিহত

ঠাকুরগাঁওয়ে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নিলেন বিএনপির এক নেতা

চৌদ্দগ্রামে অসহায়ের নতুন ঘর নির্মাণে ঢেউটিন হস্তান্তর

ভারতে মুসলিম নিধনের প্রতিবাদে বিক্ষোভের ডাক দিল বিকেএম

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির শোক

মহিপুরে প্রথমবার কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কুবিতে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ ও সদস্য সংগ্রহ

ডিমলায় আন্তর্জাতিক নারী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত