Sunday , 6 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ শিক্ষককে লাখ টাকা পুরস্কার দেবে সরকার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 6, 2026 12:52 pm

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০০ জন শিক্ষককে অনুদান ও সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষকদের যথাযথ মর্যাদা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপনে গঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির প্রথম সভা শুরুর আগে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকরাই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি। মাঠপর্যায়ে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করা শিক্ষকদের স্বীকৃতি দেওয়া, পুরস্কৃত করা এবং অন্যদের উৎসাহিত করাই সরকারের লক্ষ্য। আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে দেশের শিক্ষকদের অবদান স্মরণ করে তাদের সম্মানিত করা হবে।

তিনি জানান, সেরা শিক্ষক নির্বাচন ও পুরস্কার দেওয়ার জন্য একটি নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এর আগে ১২ জন শিক্ষককে ২ লাখ টাকা করে মোট ২৪ লাখ টাকা দেওয়া হতো। এবার পুরস্কারের পরিধি বাড়িয়ে বিভিন্ন পর্যায়ের দক্ষ ও গুণী শিক্ষকদের স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে নির্বাচিত ১০০ জন শিক্ষককে ১ লাখ টাকা করে অনুদান ও সম্মাননা দেওয়া হবে।

শিক্ষকদের আচরণবিধি প্রসঙ্গে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষকদের আচরণ ও মূল্যবোধের মাধ্যমেই সমাজ আলোকিত হয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড প্রতিরোধ এবং শিক্ষা ব্যবস্থার ভাবমূর্তি বজায় রাখতে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে প্রয়োজনীয় নীতিমালা ও নির্দেশিকা পর্যালোচনা করা হচ্ছে।

সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক বলেন, নতুন পে-স্কেলে বেসরকারি শিক্ষকদের অন্তর্ভুক্তির বিষয়ে কাজ চলছে। সরকারি কর্মচারীরা যে অনুপাতে সুবিধা পাবেন, শিক্ষকরাও একই অনুপাতে সুবিধা পাবেন।

সভায় জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জাতীয় স্টিয়ারিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

মারিশ্যা–দীঘিনালা সড়ক সম্প্রসারণের জোর দাবি এলাকাবাসীর

উত্তর কোরিয়ায় নৌবাহিনীর ক্রুজ ক্ষেপনাস্ত্র পরীক্ষা তদারকি করলেন কিম

পাঁচবিবির বাগজানা ইউনিয়নে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

অপপ্রচারের বিরুদ্ধে ভূরুঙ্গামারীতে ওসি’র প্রেস ব্রিফিং

দোয়ারাবাজারে অগ্নিসংযোগে খড়ের গাদা পুড়ে ছাই, গরু নিহত

আজ স্বাধীনতা পদক হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী

‎গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক পর্যায়ের সর্বশেষ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

প্রধানমন্ত্রীর নির্দেশে ত্রিশালে পরিচ্ছন্নতা অভিযান ও মতবিনিময় সভা

কুয়েটে শুরু হয়েছে দুই দিনব্যাপী ক্লাব ফেয়ার

মহেশখালীতে অটোরিকশা থেকে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২