Saturday , 14 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

প্রধানমন্ত্রীর নির্দেশে ত্রিশালে পরিচ্ছন্নতা অভিযান ও মতবিনিময় সভা

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 14, 2026 11:42 am

মোঃ মোস্তাকিম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে ব্যাপক পরিষ্কার–পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৪ মার্চ) সকালে ত্রিশাল উপজেলা প্রশাসন এর আয়োজনে এবং ত্রিশাল পৌরসভা এর সহযোগিতায় উপজেলার বিভিন্ন স্থানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই সমন্বিত পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে পরিচালিত এই কর্মসূচিতে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল এলাকাগুলোতে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং কোথাও যেন মশার প্রজনন ক্ষেত্র তৈরি না হয় সে বিষয়ে সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হয়।

পরিষ্কার–পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে উপজেলা পরিষদের হলরুমে সংশ্লিষ্ট সকল অংশীজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. মোঃ মাহাবুবুর রহমান। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরাফাত সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), ত্রিশাল। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার–পরিচ্ছন্নতা বজায় রাখা এবং কোথাও পানি জমে থাকতে না দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান এবং ত্রিশাল থানা এর অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেনসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও অন্যান্য অংশীজন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের পরিষ্কার–পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

রাজধানীর প্রধান সড়কে চলবে না ব্যাটারিচালিত রিকশা: শাহে আলম

কটিয়াদীতে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নানান অনিয়ম স্বেচ্ছাচারীতা দুর্ণীতির অভিযোগ সহকারী শিক্ষিকার

তেল সংকটের দাবি নিয়ে প্রশ্ন শামা ওবায়েদের, ‘হাজার গাড়ির লংমার্চ কীভাবে’

হরমুজ প্রণালি অতিক্রম করল ‘এমভি বাংলার জয়যাত্রা’

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক : প্রধানমন্ত্রী

গাজীপুরে স্বেচ্ছাসেবক নেতা আব্দুল হালিম মোল্লার বহিষ্কারাদেশ প্রত্যাহার

কুয়েটের রোকেয়া হলের টাকায় জমি কিনার অভিযোগ প্রভোস্টের নামে

ঝালকাঠির দুটি আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ঘোড়াঘাটে ট্রাকচাপায় প্রাণ গেল মা-মেয়ের, আহত বাবা