Thursday , 18 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

নির্বাচন সামনে রেখে ঈদগাঁও থানা পরিদর্শন এসপির

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 18, 2025 2:30 pm

মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী সময়ে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ, পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের জন্য ঈদগাঁও থানার ওসি ও ফোর্সকে দিকনির্দেশনা প্রদান করেছেন কক্সবাজাের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান।

১৭ ডিসেম্বর (বুধবার) কক্সবাজারের ঈদগাঁও থানা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পিপিএম নাজমুস সাকিব ও ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে এসপি সংশ্লিষ্ট থানার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নাগরিক সেবা কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থার বাস্তব চিত্র পর্যবেক্ষণ করেন।

এ সময় তিনি অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপরতা বৃদ্ধি এবং সাধারণ জনগণের সঙ্গে পুলিশি সেবার সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। পরে তিনি গর্জনিয়া পুলিশ ফাঁড়ি ও ঈদগড় পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

বিতর্কিত চিকিৎসকের পদায়ন ঠেকাতে শিবচরে হাসপাতাল কর্মচারী ও জনসাধারণের মানববন্ধন

চৌদ্দগ্রামে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

ইউক্রেনের হামলার কারণে জ্বালানি সংকটের কথা স্বীকার করলেন পুতিন

ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন: রংপুরে সিইসি

গাজীপুরে আলোচিত রনি হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

কক্সবাজারে ৩১ ভরি স্বর্ণসহ চক্রের দুই সদস্য আটক

বাঘাইছড়িতে জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বাঘাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঠাকুরগাঁওয়ে খাদ্যগুদামে দুদকের অভিযান, রেকর্ডবিহীন সাড়ে তিন টন চাল উদ্ধার

ইরানে ঢুকে কঠিন চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স