Saturday , 9 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন: রংপুরে সিইসি

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 9, 2025 2:05 pm

 

আনোয়ারুল ইসলাম রনি, রংপুর প্রতিনিধিঃ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

শনিবার (৯ আগস্ট) বিকেলে রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য দেন তিনি।

সিইসি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে। সে অনুযায়ী নির্বাচন সংশ্লিষ্ট সব আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, রংপুরের সার্বিক অবস্থা সম্পর্কে কমিশন অবগত এবং এখানকার নির্বাচনে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় সংসদ নির্বাচন বিষয়ক মতবিনিময় সভায় সিইসি বলেন, “নির্বাচন কাঠামো, পর্যাপ্ত জনবলসহ সব প্রস্তুতি গুছিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সর্বোচ্চ চেষ্টা করছে কমিশন। নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে হবে।”

তিনি আশ্বস্ত করে বলেন, নির্বাচন সংশ্লিষ্ট কেউ আগামী নির্বাচনে কারও পক্ষে বা বিপক্ষে কাজ করবে না। দেশের ১৮ কোটি মানুষের জন্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনই ইসির মূল লক্ষ্য।

এআই প্রযুক্তি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে উল্লেখ করে সিইসি বলেন, “এসব প্রতিরোধে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

নাগরিকদের উদ্দেশে নাসির উদ্দিন বলেন, “ভোট দেওয়া যেমন নাগরিক দায়িত্ব, তেমনি এটি ঈমানি দায়িত্বও বটে। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্বচ্ছ ও সুন্দরভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে।”

তিনি আরও জানান, নির্বাচনের সময় সাংবাদিকরা সংবাদ সংগ্রহে পূর্ণ স্বাধীনতা পাবেন, তবে ভোটকেন্দ্রের ভেতরে সরাসরি সম্প্রচার না করার আহ্বান জানান তিনি।

এ সময় রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তাসহ বিভাগের সব জেলার নির্বাচনী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

চব্বিশের গণ-অভ্যুত্থান দমনে পরিচালিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালের প্রথম রায় আজ

খালেদা জিয়ার সুস্থ হয়ে উঠার ওপরে দেশের অনেক কিছু নির্ভর করে- তানিয়া রব

পুলিশ ও জনগণের সম্পর্ক আরও দৃঢ় করতে হবে: রাষ্ট্রপতি

জয়পুরহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলাম

চৌদ্দগ্রামে দুর্ঘটনার শিকার লাশবাহী এ্যাম্বুলেন্স, নিহত ২

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

কুড়িগ্রাম-১ আসনে ধানের শীষ পেলেন সাইফুর রহমান রানা

নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কে অটোরিকশা উল্টে চালকসহ বহু যাত্রী গুরুতর আহত

ডিমলা লোহা রড চুরির ঘটনায় পাঁচজন গ্রেফতার চোরাই মালামাল উদ্ধার

টাঙ্গাইলে ভাতিজা হত্যায় চাচার মৃত্যুদণ্ড