Sunday , 6 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

চৌদ্দগ্রামে দুর্ঘটনার শিকার লাশবাহী এ্যাম্বুলেন্স, নিহত ২

 

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম কুমিল্লা পতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে দ্রুতগতির লাশবাহী অ্যাম্বুলেন্স দুর্ঘটনার শিকার হয়েছে। শনিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ঘটনাস্থলে লাশের দুই স্বজন নিহত ও চালক আহত হয়েছেন। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন্ট মোঃ সাকলাইন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে লাশ নিয়ে দ্রুতগতির লাশবাহী অ্যাম্বুলেন্স (ঢাকামেট্রো-শ-১১-৪৮২৪) চট্টগ্রামের ভুজপুরের দিকে যাচ্ছিল।

পথিমধ্যে বিকেল পৌনে পাঁচটায় মহাসড়কের বাতিসা এলাকায় অ্যাম্বুলেন্সটি একটি লরীর পিছনে ধাক্কা দিলে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে লাশের স্বজন চট্টগ্রামের ভুজপুর থানার পূর্ব ভুজপুরের ফুল মিয়ার ছেলে বাবুল মিয়া ঘটনাস্থলে নিহত, একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ওসমান গণি গুরুতর আহত হন।

এরই মধ্যে অ্যাম্বুলেন্সের চালক আহত হলেও তিনি পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহত ওসমান গণিকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ওসমান গণি মৃত্যুবরণ করেন।

মিয়াবাজার হাইওয়ে থানার সার্জের্ন্ট মোঃ সাকলাইন বলেন, ‘দুর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্স ও লাশ উদ্ধার শেষে থানায় আনা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইন প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে’।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

চৌদ্দগ্রামে কুখ্যাত মাদক সম্রাট টেম্পু সহ গ্রেফতার ২

‘নিষেধাজ্ঞায় ইরানের পতন হবে না’, মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা

বিএনপির ক্লাবে নেতাদের মাঝে বসে ছবি তুললেন এএসআই, দেখা দিলো বিতর্ক

ভারতের আগে দেশের মানুষ ইলিশ খাবে- মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার

ঢাকাসহ ৭টি স্থানে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের সম্ভাবনা

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় দীর্ঘসূত্রিতা দূর করার তাগিদ শিক্ষামন্ত্রীর

নালিতাবাড়ীতে আইনজীবীর বাড়িতে ভাংচুর, প্রাণনাশের হুমকির অভিযোগ

সার না পেয়ে কুড়িগ্রামে কৃষকদের সড়ক অবরোধ

র‌্যাবের অভিযানে কাভার্ডভ্যান থেকে ফেনসিডিল উদ্ধার, আটক ১

শিশুদের সুস্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই : স্বাস্থ্যমন্ত্রী