Wednesday , 19 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

র‌্যাবের অভিযানে কাভার্ডভ্যান থেকে ফেনসিডিল উদ্ধার, আটক ১

ঝিনাইদহে একটি কাভার্ডভ্যানে অভিযান চালিয়ে ১ হাজার ৬৫০ বোতল ফেনসিডিল জাতীয় মাদক উদ্ধার করেছে র‌্যাব-৬। এ সময় কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেলেও হেলপার শাহিনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে মাদক বহনকারী কাভার্ডভ্যানটিও।

বুধবার রাত ১২টার দিকে ঝিনাইদহ শহরের হামদহ বাইপাস মোড়ে এ অভিযান পরিচালনা করে র‌্যাব-৬ ঝিনাইদহ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সেখানে অবস্থান নেয় র‌্যাবের একটি দল।

র‌্যাব জানায়, রাত ১২টার দিকে কালীগঞ্জ থেকে আসা একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটির বিশেষভাবে তৈরি গোপন চেম্বারে বস্তাভর্তি অবস্থায় লুকিয়ে রাখা ১ হাজার ৬৫০ বোতল ফেনসিডিল জাতীয় মাদক উদ্ধার করা হয়।

আটক শাহিন ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল মালেকের ছেলে। তবে কাভার্ডভ্যানের চালক পালিয়ে যেতে সক্ষম হন।

ঝিনাইদহ র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, উদ্ধার করা মাদক, জব্দ করা কাভার্ডভ্যান এবং আটক শাহিনকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

ঝালকাঠি-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজাকে ফুলেল অভ্যর্থনা

বানারীপাড়া পৌর আওয়ামী লীগ নেতা গৌতম সমদ্দার গ্রেফতার

দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত

শাপলা চত্বর মামলা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র

বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলারের সহায়তা অনুমোদন বিশ্বব্যাংকের

‘তেলাপোকাদের’ আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করলেন তিন বাহিনী প্রধান

কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গ্রামীণ এলাকায় আইসিইউ সেবা সম্প্রসারণের আহ্বান ডা. জুবাইদা রহমানের

সুনামগঞ্জে হাওরে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের নির্দেশনা