Wednesday , 19 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

উচ্চশিক্ষার স্বপ্নপূরণ,৭৪ লাখ টাকার বৃত্তি পেলেন জান্নাতুল

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার জহুর চান বিবি মহিলা কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (জেমি) চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এইউডব্লিউ) পড়াশোনার জন্য প্রায় ৭৪ লাখ টাকার (৬০ হাজার মার্কিন ডলার) বৃত্তি অর্জন করেছেন। চার বছর মেয়াদি এ বৃত্তির আওতায় তিনি প্রতি বছর ১৫ হাজার মার্কিন ডলার করে পাবেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির পরিচালক মৌরি রহমান চিঠির মাধ্যমে জান্নাতুলকে বৃত্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। জান্নাতুল শায়েস্তাগঞ্জের পশ্চিম লেঞ্জাপাড়ার ক্ষুদ্র ব্যবসায়ী আফজল আলীর মেয়ে।

জহুর চান বিবি মহিলা কলেজ থেকে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর গত ২০ জুলাই তিনি শেভরন বাংলাদেশের সহায়তায় পরিচালিত এক মাসের সামার স্কুল প্রোগ্রামে অংশ নেন। সফলভাবে প্রোগ্রাম শেষ করার পর আন্তর্জাতিক উচ্চশিক্ষার এ সুযোগ তার সামনে উন্মুক্ত হয়। শতাধিক শিক্ষার্থীর মধ্যে সাতজন এ মর্যাদাপূর্ণ বৃত্তি লাভ করেন। তাদের মধ্যে দুজন সম্পূর্ণ বিনা খরচে ভর্তির সুযোগ পেয়েছেন, যার একজন জান্নাতুল।

বিজ্ঞানভিত্তিক ইংরেজি মাধ্যমের সামার স্কুলে অংশ নেওয়া তার জন্য বড় চ্যালেঞ্জ ছিল। তবে সেই চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করে তিনি নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। তার এ অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, পরিবারের দীর্ঘ সংগ্রামের স্বীকৃতি এবং দেশের তরুণ শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার উদাহরণ।

বৃত্তি পাওয়ার প্রতিক্রিয়ায় জান্নাতুল ফেরদৌস বলেন, “এ রকম একটি বৃত্তির কথা শুনে প্রথমে বিশ্বাসই হচ্ছিল না। বারবার চিঠি পড়ে নিজেকে নিশ্চিত করেছি। এখন নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করছি। আমাকে আরও এগোতে হবে। পাশাপাশি আমি চাই, আরও শিক্ষার্থীরা এ ধরনের বৃত্তি অর্জন করুক।”

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

একযোগে ২৯ কমিটি ঘোষণা ছাত্রদলের

জবিস্থ ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণের নেতৃত্বে জুনাইদ-রাফি

জেন্ডায়া সামাজিক যোগাযোগমাধ্যমে নেই, জানালেন মা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে ‘জুলাই কর্নার’ উদ্বোধন

জাবির ৪৫ তম ব্যাচের রাজা আকাশ, রানী মেলিসা

কূটনীতিতে নারী নেতৃত্ব এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল বাংলাদেশ

খুবিতে “ইগনাইট ২০২৫: ব্যাটল অব ওয়ার্ডস এন্ড উইজডম’ এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

জাবিতে ছাত্রশিবিরের উদ্যোগে কোরবানি ও মধ্যাহ্নভোজ

বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের পক্ষ থেকে মাদারীপুরে নবনিযুক্ত ডিসিকে ফুলেল শুভেচ্ছা

মন্ত্রণালয় বণ্টন করে প্রজ্ঞাপন, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রী কে পেলেন কোনটি