Wednesday , 19 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নিহত দাদি-নাতনি

কুমিল্লা রেলস্টেশনের শাসনগাছা এলাকায় ট্রেনে কাটা পড়ে দাদি ও নাতনির মৃত্যু হয়েছে। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্বজন ও পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান জেলার মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া এলাকার মৃত মিজানুর রহমানের স্ত্রী জোৎস্না বেগম (৬০) এবং তার ছেলে মো. জাহাঙ্গীর আলমের মেয়ে চাঁদনী আক্তার (১৪)।

নিহতদের স্বজন জোহরা বেগম জানান, জোৎস্না বেগম ও চাঁদনী চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। রাত সাড়ে ৮টার দিকে মোবাইল ফোনে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পান।

কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির এএসআই মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা রেলস্টেশনের প্রবেশমুখে পৌঁছালে রেললাইন পার হওয়ার সময় জোৎস্না বেগম ও তার নাতনি চাঁদনী আক্তার ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ সোহরাব হোসেন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

চৌদ্দগ্রামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের মত বিনিময় সভা

জাতীয় আইনগত সহায়তা দিবস আজ

গোয়াইনঘাটের মধ্য জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে স্ল্যাব-ল্যাট্রিন ও ছাতা বিতরণ

ফিফার বিরুদ্ধে বিশ্ব জুড়ে তীব্র ক্ষোভ

বিশ্বকাপ জিততে ক্লাসেনকে ফেরানোর আহ্বান পিটারসেনের

সারা দেশে ফায়ার স্টেশনের সংখ্যা ৯০০-তে উন্নীতের পরিকল্পনা

কারাবন্দিরা শিগগিরই স্বজনদের সঙ্গে কথা বলবেন ভিডিও কলে

আবু সাঈদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা

জাবি প্রেসক্লাবের সাথে জাকসু নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ; পারস্পরিক সহযোগিতার আশ্বাস

খুলনায় নির্মাণ হচ্ছে দৃষ্টিনন্দন ‘জিয়া হল কমপ্লেক্স’