Wednesday , 19 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম পবিপ্রবি শাখার নেতৃত্বে নেছার আহমেদ ও ইব্রাহীম খলিল সবুজ

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 19, 2026 6:15 am

রিফাত রহমান,পবিপ্রবি প্রতিনিধি:
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সংগঠনটির ২০২৫-২৬ কার্যবর্ষের সাংগঠনিক সম্পাদক নেছার আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই কার্যবর্ষের অর্থ সম্পাদক ইব্রাহীম খলিল সবুজ।

মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় সভাপতি মো. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী সাত কার্যদিবসের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বরাবর প্রেরণ করতে নবনিযুক্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুরোধ করা হয়েছে।

নবনিযুক্ত সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল সবুজ বলেন, “বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, পবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আমার প্রধান লক্ষ্য পবিপ্রবি শাখাকে সারাদেশের সকল শাখার মধ্যে প্রথম স্থানে নিয়ে যাওয়া। সদস্যদের দক্ষতা উন্নয়নে নিয়মিত কাজ করার পাশাপাশি সংগঠনের সব কার্যক্রম সচল রাখব। খুব দ্রুতই যোগ্য ও দক্ষ কর্মীদের মূল্যায়ন করে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে। এই পথচলায় সকলের আস্থা, আন্তরিকতা ও সহযোগিতা কামনা করছি।”

নবনিযুক্ত সভাপতি নেছার আহমেদ বলেন, “সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি এবং বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় ও পবিপ্রবি শাখার উপদেষ্টা, নেতৃবৃন্দ ও কার্যনির্বাহী কমিটির সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা আমার ওপর আস্থা রেখে এই গুরুদায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব আমার জন্য সম্মানের পাশাপাশি আমানতস্বরূপ। তরুণদের লেখনী, চিন্তা ও সৃজনশীলতাকে বিকশিত করার পাশাপাশি গঠনমূলক লেখালেখির পরিবেশ তৈরি এবং একটি ঐক্যবদ্ধ ও সক্রিয় প্ল্যাটফর্ম গড়ে তুলতে কাজ করতে চাই। এ দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও পরামর্শ প্রত্যাশা করছি।”

উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের লেখালেখিতে উৎসাহিত করা, পরামর্শ দেওয়া এবং জাতীয় ও অনলাইন পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতাসহ সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে সংগঠনটি।

বর্তমানে দেশের ২২টিরও বেশি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে কাজ করছে তরুণ লেখকদের এই সংগঠনটি।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

দোয়ারাবাজারে এলজিইডির ৫ কোটি টাকার আম্পান প্রকল্পে অনিয়মের অভিযোগ

আদালত অবমাননার দায়ে শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড

ডাসারে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ত্রিশালে গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্গম চরে ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগরে চকলেট ও টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

এইচএসসি কেন্দ্রের বাইরে অভিভাবকদের বসার চেয়ার ও ছাউনি দেওয়ার নির্দেশ

কুবিতে উত্তরবঙ্গ ছাত্র পরিষদের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত