Wednesday , 10 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্গম চরে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 10, 2025 9:49 am

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্গম চরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চলা এ মেডিকেল ক্যাম্পে তিন শতাধিক নারী-পুরুষ চিকিৎসা ও ওষুধ গ্রহণ করেন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে চিকিৎসা সেবা দেন চিকিৎসক প্রদীপ কুমার সরকার, ননী গোপাল হাওলাদার, আকলিমা বেগম ও রিতু সারিন।

ক্যাম্প পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর বেপারী, সাবেক চেয়ারম্যান ওবায়দুল বারীসহ স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

চিকিৎসা নিতে আসা ৮৬ বছরের সোনা ভানু বলেন, ‘ভাল ডাক্তার দেখাতে শহরে যেতে পারি না। তাই এখানে ডাক্তার দেখাতে এসেছি।’

অন্য রোগীরাও জানান, এ উদ্যোগের মাধ্যমে তারা ঘরে বসেই মানসম্মত চিকিৎসা পাচ্ছেন। ডাক্তারের সঙ্গে খোলামেলা কথা বলার সুযোগও পেয়েছেন।

ইউএনও মনিরা খাতুন বলেন, জেলা প্রশাসনের কর্মপরিকল্পনা অনুযায়ী চরভদ্রাসনে ছয়টি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে। এর মাধ্যমে বিশেষ করে দূর্গম এলাকার প্রান্তিক মানুষদের কাছে বিনামূল্যে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে আইন বিতর্ক উৎসব ও মুটকোর্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কয়েকটি বিভাগে হতে পারে ভারী বর্ষণ

শোকযাত্রার আগে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

‎চৌহালিতে সচেতন ছাত্র সমাজের উদ্যোগে ফ্রি ক্লাস ও বৃত্তি পরীক্ষা সম্পন্ন

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বন্ডের সুদ ও তেলের দাম বাড়ায় যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে পতন

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে দ্বিতীয় দিনে ভোটগ্রহণ চলছে

পটুয়াখালীর দুমকিতে জুলাই শহীদদের প্রতি প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনে অভিযান : তিনজনের কারাদণ্ড, ড্রেজার জব্দ