Monday , 24 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুত, দুই ব্যবসায়ীকে জেল-জরিমানা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় অবৈধভাবে সার মজুতের অভিযোগে দুই ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কৃষকদের মধ্যে সারের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়।

সোমবার (২৪ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার উচাখিলা বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

ইউএনও সানজিদা রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে খুচরা সার বিক্রেতা মো. নূর এ আলমের দোকানে অবৈধভাবে মজুত করা ৬০০ বস্তা সার পাওয়া যায়। এ ঘটনায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারা অনুযায়ী তাকে ৩০ হাজার টাকা জরিমানা এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া একই অভিযানে সার মজুতের অভিযোগে শ্রী শ্যামল চন্দ্র সাহাকে একই আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ইউএনও জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী কৃষকদের কাছে সারের সঠিক বিপণন নিশ্চিত করতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, অবৈধভাবে সার মজুতকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দুপুর আড়াইটায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

খুলনায় অতিবৃষ্টিতে মাঠেই নষ্ট হচ্ছে আউশ ধানসহ বিভিন্ন ফসল

জলবায়ু-সহনশীল জীবিকার পথে ‘ফ্ল্যাশ’ প্রকল্পের যাত্রা শুরু

ভোলা মনপুরায় বজ্রপাতের ইতিহাসে একদিন, কাকড়া শিকারীর মৃত্যু, ছয়টি গরু ও একটি মহিষের প্রাণহানি

দীর্ঘ বিরতির পর হরমুজ প্রণালী পার হলো এলএনজি বোঝাই জাহাজ

জাবি রোভার স্কাউট গ্রুপের দায়িত্ব হস্তান্তর ও বার্ষিক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

ঠাকুরগাঁওয়ে সেনা অভিযানে ৯৪৭ বস্তা সার উদ্ধার

ধর্মপাশায় ১৭ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি আটক