Saturday , 2 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

জাবি রোভার স্কাউট গ্রুপের দায়িত্ব হস্তান্তর ও বার্ষিক সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 2, 2025 6:01 am

 

আমির ফয়সাল, জাবি প্রতিনিধিঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউটের ২০২৫-২০২৬ সেশনের নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। এছাড়াও বার্ষিক সাধারণ সভা ও রোভারের নতুন সদস্যদের বরণ করা হয়।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সিনিয়র রোভারমেট জাহিদুল ইসলাম বাপ্পী ও মো. তানভীর রহমানের সঞ্চালনায় বিদায়ী কমিটি, সিনিয়র সাবেক রোভারমেটরা তাদের অনুভূতি ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া ৫৩তম ব্যাচের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।

রোভার সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা বিষয়ে প্রক্টর অধ্যাপক এ. কে. এম. রাশিদুল আলম বলেন, “জাবি স্কাউট যেন সর্বক্ষেত্রে উজ্জ্বলভাবে প্রতিনিধিত্ব করে, এই আশা করি। স্কাউট আমাদের মানবিক হতে সাহায্য করে। স্কাউটের যে মূলনীতি, সেগুলো বাস্তব জীবনে প্রয়োগ করলে আমরা সত্যিকারের মানুষ হতে পারব। এছাড়াও স্কাউটের মাধ্যমে একজন শিক্ষার্থী প্রকৃতভাবে লিডারশিপের দক্ষতা অর্জন করতে পারে।”

রোভারদের প্রয়োজনীয় বিষয় নিয়ে সমাপনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “রোভার স্কাউটের যে সমস্যা রয়েছে তা অতি শীঘ্রই সমাধান করব। বিশ্ববিদ্যালয়ের সকল অনুষ্ঠানে সফলভাবে কাজ করে রোভার সদস্যরা। এছাড়া শৃঙ্খলা ব্যক্তি জীবনে অপরিসীম। রোভার স্কাউটের সদস্যদের এসব বৈশিষ্ট্য থাকে এবং তারা অপরকেও শৃঙ্খলভাবে চলতে সহায়তা করে। শৃঙ্খলা শুধু স্কাউট নয়, সকল মানুষেরই অনুসরণ করা দরকার। যদি একটা মানুষকে দেখে আরেকটা মানুষ শিখতে পারে, সেটাও একটি ইবাদতের কাজ। সেই কাজটি স্কাউটের সদস্যরা করে।”

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

চাঁপাইনবাবগঞ্জে ৩ কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণ

উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

উ. কোরিয়ার সহযোগিতা চাইল দ. কোরিয়া

বানারীপাড়ায় ইসলামী আন্দোলনের সভাপতি কবির খানের জামায়াতে যোগদান

পদ্মাপাড়ে পর্যটকের ওপর হামলা চালিয়ে মোবাইল-টাকা লুট, আটক ৪

আমি প্রধানমন্ত্রীর বন্ধু না, বিএনপির সাধারণ কর্মী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

রাষ্ট্রপতির ভাই-মেয়েকে ঘিরে বিএনপিতে নতুন রাজনৈতিক সমীকরণ

জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার

কুড়িগ্রামে জাতীয় নারী শক্তির সাংগঠনিক সভা অনুষ্ঠিত