Wednesday , 16 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ডেঙ্গু পরীক্ষার তথ্য জানতে গিয়ে হাসপাতালে হামলার শিকার নারী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 16, 2026 12:28 pm

চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ছেলের ডেঙ্গু জ্বরের পরীক্ষা সম্পর্কে তথ্য জানতে গিয়ে এক নারী মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তার দাবি, হাসপাতালে থাকা কথিত দালালরা তাকে একটি বেসরকারি ক্লিনিকে পরীক্ষা করাতে চাপ দিলে তিনি রাজি না হওয়ায় হামলার ঘটনা ঘটে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে। আহত কানিজা আফরোজ (৪০) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালুবাগান এলাকার বাসিন্দা। হামলায় আহত হওয়ার পর তার মাথায় তিনটি সেলাই দেওয়া হয়েছে।

কানিজা আফরোজের অভিযোগ, ছেলের ডেঙ্গু জ্বরের চিকিৎসা ও সিবিসি পরীক্ষা সম্পর্কে জানতে তিনি হাসপাতালের বহির্বিভাগে যান। সেখানে কয়েকজন ব্যক্তি তাকে ও তার ছেলেকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং একটি বেসরকারি ক্লিনিকে গিয়ে পরীক্ষা করানোর জন্য চাপ দেন। তিনি হাসপাতালেই পরীক্ষা হয় কি না জানতে চাইলে জোর করে তাকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়।

তার ভাষ্য, একপর্যায়ে কয়েকজন ব্যক্তি প্লাস্টিকের পাইপ, রডসহ বিভিন্ন বস্তু দিয়ে তার ওপর হামলা চালায়। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে জরুরি বিভাগে চিকিৎসা নেওয়ার সময় তার মাথায় তিনটি সেলাই দেওয়া হয়।

কানিজা বলেন, ‘আমি শুধু জানতে চেয়েছিলাম এখানে সিবিসি পরীক্ষা হয় কি না। এরপর কয়েকজন আমাকে হাসপাতাল থেকে বের করে দিতে চায়। আমি যেতে রাজি না হওয়ায় তারা আমাকে মারধর করে। আমরা সাহায্যের জন্য চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি।’

তিনি আরও অভিযোগ করেন, সরকারি হাসপাতালটিতে কথিত দালালদের দৌরাত্ম্য রয়েছে। তারা রোগী ও স্বজনদের বিভিন্নভাবে প্রভাবিত করে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠানোর চেষ্টা করেন। এর প্রতিবাদ করায় তাকে হামলার শিকার হতে হয়েছে বলে দাবি করেন তিনি।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মাহবুব হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সময় সেখানে হাসপাতালের কোনো কর্মচারী উপস্থিত ছিলেন না। এ সুযোগে দালালরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্তে হাসপাতাল কর্তৃপক্ষ কাজ করছে। ভুক্তভোগী আইনি পদক্ষেপ নিতে চাইলে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরামুল হোসেন বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

ত্রিশালে মোবাইল কোর্টের অভিযান, ৩৬ হাজার টাকা জরিমানা

বিয়ের মেহেদী শুকানোর আগেই বিদ্যুৎ স্পষ্টে যুবকের মৃত্যু

দক্ষিণ কোরিয়ার কুংজু ন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধি দল মাভাবিপ্রবিতে সফরে আসছে

কিডনি রোগে আক্রান্ত অসহায় শিশুর পাশে পাঁচবিবি জামায়াতের এমপি প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে রাউজানে যৌথ মহড়া ও মতবিনিময় সভা

ফুলপুরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

মাদারীপুর-১ আসনে বিএনপির সভায় আওয়ামী লীগ নেতাকর্মীদের ঢল

জৈন্তাপুরে ১৫২ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পাথরঘাটায় উপজেলা পর্যায়ে সরকারী সেবাদানকারীদের সাথে ডায়লগ অনুষ্ঠিত

চবি ক্যাম্পাসে দর্শনার্থীদের ছিনতাই ও নারী হেনস্তার অভিযোগে দুই রিকশাচালক আটক