Wednesday , 16 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ফেনীতে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ক্ষতিগ্রস্ত, অক্ষত বাবুনগরী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 16, 2026 1:06 pm

ফেনীর বারইয়ারহাট এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিব্বুল্লাহ বাবুনগরীকে বহনকারী গাড়ি। তবে এ ঘটনায় তিনি ও তার সফরসঙ্গীরা অক্ষত রয়েছেন।বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম থেকে নোয়াখালীর উদ্দেশে যাওয়ার পথে আল্লামা শাহ মহিব্বুল্লাহ বাবুনগরীকে বহনকারী হায়েস গাড়ির পেছনে ঢাকাগামী একটি বাস ধাক্কা দেয়।

এতে হায়েস গাড়িটির পেছনের অংশ ও গ্লাস ক্ষতিগ্রস্ত হয়। তবে গাড়িতে থাকা কেউ আহত হননি। পরে আল্লামা মহিব্বুল্লাহ বাবুনগরীকে অন্য একটি গাড়িতে করে নোয়াখালীর পূর্বনির্ধারিত কর্মসূচির উদ্দেশ্যে পাঠানো হয়।

হেফাজতে ইসলামের ফেনী জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক বলেন, বাসের ধাক্কায় গাড়ির পেছনের গ্লাস ভেঙে গেছে। তবে আমিরে হেফাজত ও তার সফরসঙ্গীদের কারও কোনো সমস্যা হয়নি। তিনি অন্য গাড়িতে করে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়েছেন।

বারইয়ারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নোমান জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। বাসের মালিকের কাছ থেকে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

মাভাবিপ্রবিতে ৪ জন আজীবনসহ ১৯ জন বহিষ্কার

জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: ডা. শফিকুর রহমান

গুপ্ত রাজনীতি’ ও জামায়াতের কড়া সমালোচনা করলেন জেলা ছাত্রদল সভাপতি- সাব্বির

কোম্পানীগঞ্জে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাংবাদিক ইউনিয়নের শোকসভা ও দোয়া মাহফিল

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে ভারী বর্ষণ

জিয়াউর রহমানের চেতনায় ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক ওমর আলীর

আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়

কোম্পানীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মুক্তিযোদ্ধা দলের দোয়া মাহফিল

দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের পরোক্ষ আলোচনা শুরু

কক্সবাজারে ১৯৩৮ আইফোনসহ গ্রেপ্তার ৬ চীনা নাগরিক, তদন্তে নানা প্রশ্ন