Saturday , 11 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়

প্রতিবেদক
বাসস
April 11, 2026 7:39 am

পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে শুক্রবার ১ লাখেরও বেশি মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন। এই পবিত্র স্থানটি পরিচালনার দায়িত্বে থাকা ইসলামিক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

জেরুজালেম থেকে এএফপি এ খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর বৃহস্পতিবার মসজিদটি পুনরায় খুলে দেওয়া হয়।

জেরুজালেমের ওল্ড সিটিতে ইসলামসহ তিন ধর্মের গুরুত্বপূর্ণ পবিত্র স্থানগুলো অবস্থিত। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এগুলো বন্ধ ছিল।

মুসলমানদের আল-আকসা মসজিদ, ইহুদিদের ওয়েস্টার্ন ওয়াল এবং খ্রিস্টানদের চার্চ অব দ্য হোলি সেপালকার; সবকটিই পূর্ব জেরুজালেমে অবস্থিত। সবকটি স্থানই দখল করে নিজেদের ভূখণ্ডে সংযুক্ত করেছে ইসরাইল।

ওয়াশিংটন ও তেহরান মধ্যপ্রাচ্য যুদ্ধে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার একদিন পর, বৃহস্পতিবার ধর্মীয় পবিত্র স্থানগুলো ফের অনুসারীদের জন্য খুলে দেওয়া হয়।

এ বছর পবিত্র রমজান মাসেও মুসলিম মুসল্লিরা আল-আকসায় প্রবেশ করতে পারেননি।

শুক্রবার আল-আকসায় জুমার নামাজ আদায় করেন ১ লাখেরও বেশি মুসলিম। স্থানটি পরিচালনাকারী জর্দানীয় সংস্থা ইসলামিক ওয়াক্ফ এ তথ্য নিশ্চিত করেছে।

এএফপিটিভির সরাসরি সম্প্রচারে দেখা যায়, মসজিদ চত্বর মুসল্লিদের আগমনে পরিপূর্ণ।

৩০ বছর বয়সী মোহাম্মদ সাইদেহ বলেন, ‘আশা করি আল-আকসা আর বন্ধ হবে না। জেরুজালেমের বা পশ্চিম তীরের বাসিন্দা, যেই হোক; সবাই এই পবিত্র স্থানে আসতে পারবেন।’

ইসরাইল অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিরা এখনও বয়স ও অনুমতির কোটার ভিত্তিতে তেল আবিবের কঠোর বিধিনিষেধের আওতায় রয়েছেন।

৩৯ বছর বয়সী শরিফ মোহাম্মদ, ‘জুমার নামাজ আমাদের জন্য ফরজ, কিন্তু আল-আকসায় আদায় করা সম্পূর্ণ আলাদা অনুভূতি’।

ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে আল-আকসার মর্যাদার কথাও উল্লেখ করেন তিনি।

দীর্ঘদির পর আল আকসা মসাজিদে নামাজ পড়তে পেরে ৫৫ বছর বয়সী আহমাদ আম্মার জানান, ‘এ অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না’ ।

জেরুজালেমের পবিত্র স্থানগুলো পুনরায় খুলে দেওয়ার পাশাপাশি ইসরাইলি কর্তৃপক্ষ ইরানের সঙ্গে যুদ্ধের কারণে জারি করা জরুরি অবস্থার সঙ্গে সংশ্লিষ্ট অধিকাংশ বিধিনিষেধও তুলে নিয়েছে।

তবে লেবানন সীমান্তবর্তী দেশটির উত্তরাঞ্চল এর আওতায় নেই। সেখানে ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ এখনও অব্যাহত রয়েছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

আইনশৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা

নজরুল বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের প্রতিবাদে শান্তিপূর্ণ আন্দোলন ও অবস্থান কর্মসূচি

বেশি রাত জাগলে কী হয়, স্বাস্থ্যঝুঁকিতে বাড়ছে বাঙালির উদ্বেগ

তারুণ্যের স্বপ্নে পরিবর্তনের রাজনীতি গড়ছেন প্রকৌশলী রাশেল উল আলম

কুবিতে প্রথম জাতীয় বিতর্ক উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায় সম্পন্ন

জাবির ১০ নং ছাত্র হলে নবীন শিক্ষার্থীদের বরণ

বোয়ালমারীতে বালতির পানিতে ডুবে ১০ মাসের শিশুর মৃত্যু

বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের পক্ষ থেকে মাদারীপুরে নবনিযুক্ত ডিসিকে ফুলেল শুভেচ্ছা

বাউফলে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

কুড়িগ্রামে দুর্গম এলাকায় বসবাসকারী ৬ হাজারেরও অধিক শিক্ষার্থীদের পাঠদানে সহায়তা করছে ব্র্যাক