Thursday , 10 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অর্থ বাড়ছে, বরাদ্দ হবে ২৫ কোটি টাকা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 10, 2026 2:08 pm

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য বরাদ্দ অর্থ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সাংবাদিকদের কল্যাণে বরাদ্দ বৃদ্ধির বিষয়ে মন্ত্রণালয় নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি।

বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী।

ইয়াসের খান চৌধুরী বলেন, সাংবাদিক ভাই-বোনদের কল্যাণের জন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্টে বর্তমানে ৬ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এই অর্থ ২৫ কোটি টাকায় বাড়ানোর জন্য ইতোমধ্যে প্রস্তাব করা হয়েছে।

তিনি বলেন, ‘যদি আমরা এই অর্থবছরে পুরোটা দিতে না পারি, আগামী অর্থবছরের মধ্যে ২৫ কোটি টাকা বরাদ্দ আমাদের সাংবাদিক ভাই-বোনদের জন্য অনুমোদন করা যাবে।’

ডিআরইউর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে অংশ নিতে পেরে আনন্দ প্রকাশ করে তিনি সংগঠনটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান এবং তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীসহ অতিথিরা ডিআরইউর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমানও বক্তব্য রাখেন।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

মহানবীকে নিয়ে কটুক্তির অভিযোগে যুবককে জুতার মালা পরালেন স্থানীয়রা

জয়পুরহাটে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

কুবিতে হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস রাউন্ডের রেজিস্ট্রেশন শুরু

কুবির ভাষা-সাহিত্য পরিষদের নেতৃত্বে এমদাদ-নাজমুল

প্রথা ভেঙে ট্রাম্পের স্বাক্ষরযুক্ত ডলার বাজারে ছাড়ছে যুক্তরাষ্ট্র

গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী

প্রশ্নফাঁস ও গুজব রোধে সাইবার নজরদারি ও ট্র্যাকিং জোরদার হয়েছে : শিক্ষামন্ত্রী

পবিপ্রবি নির্মাণাধীন হল থেকে রড চুরির অভিযোগে দুজনকে আটক

দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিএনপি’র জয়ে কুবি শাখা ছাত্রদলের গণ মিষ্টি বিতরণ

কক্সবাজার-৩ আসনে কাজলকে মনোনয়ন দেওয়ায় তারেক রহমানকে কৃতজ্ঞতা জানালেন যুবদল নেতা