Thursday , 10 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

পূজার লড়াইয়ে দেবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে যা বললেন যিশু সেনগুপ্ত

প্রতিবেদক
বিনোদন ডেক্স
September 10, 2026 1:44 pm

টালিউড অভিনেতা যিশু সেনগুপ্ত জানিয়েছেন, সিনেমার সাফল্যের মূল বিষয় তারকা নয়, বরং গল্প ও কনটেন্ট। দেবের সঙ্গে পূজার বক্স অফিস লড়াই নিয়ে কথা বলতে গিয়ে নিজের অবস্থানও স্পষ্ট করেছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে হাইভোল্টেজ প্রতিদ্বন্দ্বিতা এবং দীপক অধিকারী দেবের সঙ্গে তুলনা প্রসঙ্গে যিশু বলেন, একটি সিনেমার শেষ কথা বলে তার গল্প। তার মতে, দর্শক সিনেমা পছন্দ করবে কি না, সেটি নির্ভর করে কনটেন্টের ওপর।

যিশু সেনগুপ্ত বলেন, “পুরোটাই দাঁড়িয়ে আছে কন্টেন্টের ওপর। আমার ছবি মানুষের পছন্দ হচ্ছে কিনা, আর দেবের ছবি মানুষের পছন্দ হচ্ছে কিনা— সেটাই আসল।” তিনি আরও বলেন, পর্দায় প্রথম দিকে তারকাদের নিয়ে আগ্রহ থাকলেও কিছুক্ষণ পর দর্শক গল্পেই মনোযোগ দেন।

তিনি বলেন, “হিরো-হিরোইনকে আমরা দেখি, কিন্তু সেটা প্রথম ৫-৭ মিনিট বা ১০ মিনিট দেখব। তারপর আমরা গল্পটাই দেখব।”

এই পূজায় বক্স অফিসে মুখোমুখি হতে যাচ্ছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বহুরূপী ২: দ্য গোল্ডেন ডাকু’ এবং দেব-শুভশ্রী জুটির সিনেমা ‘দেশু ৭’। একদিকে ‘বহুরূপী ২’-তে যিশু সেনগুপ্ত ও সোহিনী সরকার নতুন জুটি হিসেবে থাকছেন, অন্যদিকে দেব-শুভশ্রীর জনপ্রিয় জুটি নিয়ে দর্শকদের আগ্রহ রয়েছে।

দেবের জনপ্রিয়তা ও বিশাল ভক্তগোষ্ঠীর প্রশংসা করে যিশু বলেন, “দেব পর্দায় এলে তো আমি নিজেই উদযাপনে মেতে উঠব!” তিনি আরও বলেন, “প্রথম দেবের এন্ট্রিতে আমি সিটি মারব, পয়সা ছুড়ব! কিন্তু আমার তো আর সেই দর্শকটা নেই, যারা আমাকে দেখে প্রেক্ষাগৃহে পয়সা ছুড়বে। কারণ আমি সেই ক্যাটাগরির অভিনেতা নই। হি ইজ আ সুপারস্টার! এ বিষয়ে আমি অত্যন্ত স্পষ্ট।”

যিশু জানান, দেবের সুপারস্টারডমকে তিনি সম্মান করেন। তবে নিজের সিনেমার গল্প ও কনটেন্টের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে। পূজায় দুই ভিন্ন ধারার সিনেমার এই প্রতিযোগিতায় দর্শক কোনটিকে বেশি গ্রহণ করে, এখন সেটিই দেখার বিষয়।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

ওমান উপকূলে কনটেইনার জাহাজে ইরানি গানবোট থেকে গুলি

আখাউড়া স্থলবন্দরে ভারত পালানোর সময় হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ডায়াবেটিস প্রতিরোধে বিজ্ঞান, ধর্ম ও সমাজের সমন্বিত ভূমিকা প্রয়োজন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সিলেটে কিশোরীকে শিকল বেঁধে রাস্তায় হাঁটানোর ভিডিও ভাইরাল

ববিতে অভ্যুত্থানবিরোধী শিক্ষকদের দাপট, প্রশাসনিক-একাডেমিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার

কুবি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি

গ্রামীণ ব্যাংকের ঝিনাইগাতীর হাতিবান্ধা শাখায় আগুন

জাপানে ট্যাংকে বিস্ফোরণে ৩ সৈন্য নিহত

চকরিয়ায় পাহাড় ধসে ঘুমন্ত ২ শিশুর মৃত্যু

কুুবিতে ‘আইসিটি উইক’ অনুষ্ঠিত