Wednesday , 13 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

কুুবিতে ‘আইসিটি উইক’ অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 13, 2025 12:44 pm

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘আইসিটি অ্যাসোসিয়েশন’র উদ্যোগে ‘আইসিটি উইক’ অনুষ্ঠিত হয়েছে৷

বুধবার (১৩ আগস্ট) সকাল ১০ টার দিকে র‍যালির মাধ্যমে এই অনুষ্ঠানের শুরু হয়।

র‍যালি শেষে আইসিটি বিভাগের শিক্ষার্থী কাজী জান্নাতুল মেহেজাবিন ও আলিফ মুর্শেদের সঞ্চালনায় জাতীয় সংগীত ও পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে বিদায় অনুষ্ঠান শুরু হয়। এতে বিভাগের বিশ্ববিদ্যালয়ের ১২, ১৩ ও ১৪তম আবর্তনের শিক্ষার্থীদের বিদায় এবং ১৮ ও ১৯তম আবর্তনের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুর রহমান এবং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, ‘আমরা জ্ঞান অন্বেষণের জন্য যে পরিশ্রম করি তেমনিভাবে যদি ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করি তাহলে অন্যদের থেকে আমরা অনেকটা এগিয়ে থাকব। যারা নবীন এসেছো তাদের সাথে কথা বললে অনেক ভয়ংকর তথ্য উঠে আসে যেটা হলো র‍যাগিং। খুবই দুঃখজনক বিষয় যারা র‍যাগ দেয় তারাও মাত্র সাত থেকে আট মাস আগে বিশ্ববিদ্যালয়ে এসেছে। আমরা র‍যাগের বিরুদ্ধে সোচ্চার হলেও এবছর আমরা র‍যাগ থেকে মুক্তি লাভ করতে পারিনি। আশা করি জুলাই আন্দোলনে ছাত্ররা যেভাবে ফ্যাসিজম সরকার দূর করতে পেরেছে তেমনিভাবে এই গুটিকয়েক র‍যাগিং এর সাথে জড়িত শিক্ষার্থীদেরও দূর করতে পারব।’

উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী বলেন, ‘আমি বিশ্বাস করি তোমাদের মধ্যে অনেক কিছু ঘুমন্ত অবস্থায় আছে। তোমাদের সেগুলো জাগ্রত করতে হবে। তোমরা এক ব্যাচ আরেক ব্যাচকে গালিগালাজ করবে না। এভাবে সালাম দাও, ওভাবে সালাম দাও এগুলোর দরকার নেই। একজন ছাত্র আরেকজন ছাত্রকে সালাম না দিলে কী আসে যায়? আমাকে কেউ সালাম না দিলে আমি কোনো কষ্ট পাই না। আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি করতে হবে। এই বিভাগ থেকেই শুরু হোক সেই পরিবর্তন।’

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

গাবতলীতে আবাম ফাউন্ডেশনের স্বাবলম্বী প্রজেক্ট ১৪৪ এর আওতায় ছাগল হাঁস ও মুরগি বিতরণ

বাউফলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবীতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

নাম ও বয়স সংশোধনে দালালচক্র থেকে সাবধান : ঢাকা শিক্ষা বোর্ড

ডাকসু নির্বাচন: যানবাহন চলাচল সংক্রান্ত ডিএমপির গণবিজ্ঞপ্তি

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধ ও কিশোরের

এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সহযোগিতার নির্দেশ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

ডিমলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ৭৩ তম বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

চবি মেডিকেল সেন্টারে ফিজিওথেরাপি ও স্পোর্টস ইনজুরি রিহ্যাব ইউনিটে বিকাল শিফট চালু

পিতা-মাতার ভরণ-পোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড