শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
নওগাঁ-৫ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি ও জামায়াতের প্রার্থীকে শোকজ নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী জনাব মোঃ ইকবাল চৌধুরীর সংবাদ সম্মেলন, আনুষ্ঠানিক প্রার্থীতা ঘোষণা বাউফলে বিএনপি কার্যালয়ে আগুন বাউফলে জামায়াতের নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে খাদ্যগুদামে দুদকের অভিযান, রেকর্ডবিহীন সাড়ে তিন টন চাল উদ্ধার মোংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত বানারীপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা শেরপুরে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত চবিতে নিয়োগ অনিয়মের অভিযোগে ছাত্রদলের মানববন্ধন, বিতর্কিত নিয়োগ বাতিলের দাবি হরিণের নামে শূকরের মাংস বিক্রির চেষ্টা, একজনের কারাদণ্ড ও জরিমানা প্রথমবারের মতো ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আরবী বিভাগে শিক্ষার্থী ভর্তি নেবে জাবি চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত থেকে মানব পাচারকারীসহ চারজন আটক ব্রেন স্ট্রোকে জাবি আইন বিভাগের শিক্ষার্থীর মৃত্যু গোয়াইনঘাটে সড়ক নির্মাণে বাঁধা গাছ: আটকে আছে রাস্তার উন্নয়ন কাজ ‎কুবিতে অবসরপ্রাপ্ত দুই কর্মকর্তার বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল টঙ্গীতে পোশাক কারখানায় আবারও শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি বাউফলের চন্দ্রদ্বীপে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কালীগঞ্জে আড়াইশ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’ সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

চবি মেডিকেল সেন্টারে ফিজিওথেরাপি ও স্পোর্টস ইনজুরি রিহ্যাব ইউনিটে বিকাল শিফট চালু

মোতাহের উদ্দিন, চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মেডিকেল সেন্টারে ফিজিওথেরাপি অ্যান্ড স্পোর্টস ইনজুরি রিহ্যাব ইউনিটের বিকাল শিফটের উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার দুপুর আড়াইটায় মেডিকেল সেন্টারের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিকভাবে এ শিফটের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

মেডিকেল সেন্টার সূত্রে জানা যায়, এর আগে ফিজিওথেরাপি ইউনিটের সেবা কার্যক্রম সকাল থেকে দুপুর পর্যন্ত সীমাবদ্ধ ছিল। দুপুরের পর এ সেবা বন্ধ থাকায় শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের ভোগান্তিতে পড়তে হতো। নতুন করে বিকাল শিফট চালু হওয়ায় এখন থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত এ ইউনিটের সেবা কার্যক্রম চালু থাকবে।
এই ইউনিট থেকে শরীর ব্যথা, হাঁটু ব্যথাসহ খেলাজনিত সব ধরনের ইনজুরির চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, দায়িত্ব গ্রহণের পর মেডিকেল সেন্টারকে আমরা একটি গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে চিহ্নিত করেছি। দায়িত্ব নেওয়ার পরপরই মেডিকেল সেন্টারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে মাননীয় উপাচার্যের নির্দেশনায় এর উন্নয়ন কার্যক্রম শুরু করা হয়। ধারাবাহিক সেই উদ্যোগের অংশ হিসেবেই ফিজিওথেরাপি অ্যান্ড স্পোর্টস ইনজুরি রিহ্যাব ইউনিটে বিকাল শিফট চালু করা হলো।

বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যখাতের উন্নয়ন বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, রাতারাতি সব পরিবর্তন সম্ভব নয়। তবে পর্যায়ক্রমে মেডিকেল সেন্টারকে আধুনিক ও কার্যকর করার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে নতুন করে এমবিবিএস চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে এবং ফিজিওথেরাপি ইউনিট চালু ও সম্প্রসারণ করা হয়েছে। এখন থেকে শিক্ষার্থীরা এসব সেবা নিয়মিতভাবে গ্রহণ করতে পারবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন চবি মেডিকেল সেন্টারের ফিজিওথেরাপি ইউনিটের প্রধান মোহাম্মদ কামরুজ্জামান, চাকসুর সহ-সভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনি, চাকসুর পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহসহ মেডিকেল সেন্টারে কর্মরত বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩