Wednesday , 3 June 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

প্রতিবেদক
বাসস
June 3, 2026 3:45 pm

বুধবার (৩ জুন) এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেছেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) তাড়াহুড়ো করে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ এবং পাইকারি পর্যায়ে ১৯ দশমিক ৮৫ শতাংশ বৃদ্ধির যে সিদ্ধান্ত নিয়েছে, তা গণবিরোধী।

বিবৃতিতে বলা হয়েছে, সরকার সাধারণ মানুষের পকেট কাটার চরম নিষ্ঠুর খেলায় মেতে উঠেছে। আসন্ন বাজেটকে সামনে রেখে তড়িঘড়ি করে বিদ্যুতের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করা সাধারণ মানুষের ওপর বড় ধরনের জুলুম। এমনিতেই সব নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, তার ওপর বিদ্যুতের এই মূল্যবৃদ্ধি মড়ার ওপর খাঁড়ার ঘা।

গোলাম পরওয়ার বলেছেন, বিদ্যুতের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিল্প ও কৃষি উৎপাদন খরচ ব্যাপক বৃদ্ধি পাবে। কলকারখানা, ব্যবসা-বাণিজ্য ও কৃষি খাতে স্থবিরতা নেমে আসবে। চাল, ডাল, তেলসহ সব নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আরও বাড়বে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠবে। বিদ্যুৎ খাতের সীমাহীন দুর্নীতি, অপচয় এবং ক্যাপাসিটি চার্জের নামে জনগণের হাজার হাজার কোটি টাকা লুটের খেসারত দিতেই বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে বলে অভিযোগ করে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেছেন, জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা থাকলে এমন অমানবিক সিদ্ধান্ত সম্ভব হতো না।

বিদ্যুৎ খাতে দুর্নীতি, অপচয় ও লুটপাট বন্ধের দাবি করে বিবৃতিতে বলা হয়েছে, জনসাধারণের দুর্ভোগ বিবেচনায় গণবিরোধী ও অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এ দাবিতে ঢাকা মহানগর জামায়াতের উদ্যোগে ৪ জুন বিকেল পাঁচটায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

মুরাদনগরে ইভটিজিংয়ের অভিযোগে স্কুলে হামলা, ২ শিক্ষক সহ ১৫ জন আহত

প্রতারকচক্র থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ

চরভদ্রাসন থানায় দালালমুক্ত পুলিশি সেবা: ওসিরজিউল্লাহ খানের ঘোষণা

দোয়ারায় মসজিদের জমি নিয়ে জটিলতা: স্ট্যাম্পে বিক্রি, রেজিস্ট্রি করতে অস্বীকৃতি-বিক্রেতার বিরুদ্ধে আদালতে মামলা

মা বোনের অন্যায়ের প্রতিবাদ করায় ছেলেকে জোরপূর্বক মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি

নির্বাচন প্রশ্নে বিএনপি-জামায়াত-এনসিপি ত্রিমুখী দ্বন্দ্ব

জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৮ এপ্রিল

দুবাই বন্দরে কুয়েতি তেলবাহী ট্যাংকারে ইরানি হামলা

জাবিতে চলচ্চিত্র সংগঠন থার্মোকলের যাত্রা শুরু

পটুয়াখালীর দুমকিতে তিন যুগেও কাঁচা সড়কে লাগেনি উন্নয়নের ছোঁয়া