Monday , 1 June 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

চট্টগ্রাম বিমানবন্দরে জব্দ ৩৪ লাখ টাকার সিগারেট

প্রতিবেদক
বাসস
June 1, 2026 12:01 pm

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৩ লাখ ৯৬ হাজার টাকার সিগারেট জব্দ করা হয়েছে।

সোমবার (১ জুন) বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার রাত সাড়ে ৯টায় তিনজন যাত্রীর ব্যাগেজে ১ হাজার ২ কার্টন এবং একইসময়ে অ্যারাইভাল হলের লাগেজ বেল্টের ওপর থেকে মালিকবিহীন ৬৯৬ কার্টন সিগারেটের চালান উদ্ধার করা হয়।

যাত্রীরা হলেন লক্ষ্মীপুরের রামগঞ্জের মো. মোস্তফা কামাল সুমন, হাটহাজারীর মোহাম্মদ আব্দুল্লাহ তালুকদার ও রাঙ্গুনিয়ার মোহাম্মদ নাসির উদ্দীন তালুকদার।

তিনি জানান, যাত্রীদের কাছ থেকে পাওয়া সিগারেট ডিপার্টমেন্ট অব মেমোরেন্ডা (ডিএম) মূলে জব্দ করা হয় যা চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে থাকবে।

আটক যাত্রীত্রয়কে বিমানবন্দরের কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখায় মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ প্রতিরোধ ও সরকারি রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দর গোয়েন্দা সংস্থা, বিমানবন্দর কাস্টমস ও কাস্টমস ইন্টেলিজেন্সসহ বিমানবন্দর কর্তৃপক্ষের (বেবিচক) সর্বোচ্চ নজরদারি চলমান থাকবে বলে জানান এ কর্মকর্তা।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ট্রাম্পকে নোবেলের জন্য মনোনয়ন দিল কম্বোডিয়া

পত্নীতলায় কৃতি শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ

রাজবাড়ীতে জুয়া খেলার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে জখম

শৈলকূপায় ভিজিএফ কার্ড নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬০

রাজশাহীর চারঘাটে আন্তর্জাতিক নারী নির্যাতন-প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষ্যে র‍্যালি ও সমাবেশ

গত ২৪ ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় ২৫ জন নিহত

মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ ট্যাগের রাজনীতির তীব্র নিন্দা: চবি ১০১ শিক্ষকের বিবৃতি

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী

তাপ বিদ্যুৎ কেন্দ্রে নতুন রেকর্ড উৎপাদনে রামপাল

জাবি ৪৩ ব্যাচের ‘১ যুগ পূর্তি উৎসব’ উদযাপন