Tuesday , 9 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ডাকসু নির্বাচন: যানবাহন চলাচল সংক্রান্ত ডিএমপির গণবিজ্ঞপ্তি

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 9, 2025 6:06 am

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আজ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আশপাশের এলাকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং ডাইভারশন সংক্রান্ত নির্দেশনা দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে সোমবার এ নির্দেশনা প্রদান করা হয়।

নির্দেশনা অনুযায়ী নিম্নলিখিত যে ক্রসিংগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যানবাহন প্রবেশ নিয়ন্ত্রণে ডাইভারশন প্রদান করা হবে তা হলো- শাহবাগ ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং ও পলাশী ক্রসিং ।

যানবাহন চলাচলে বিকল্প রাস্তা হলো- ডাকসু নির্বাচন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখী যানবাহনগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ না করে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো। তবে অ্যাম্বুলেন্স ও জরুরি পরিষেবা এই ডাইভারশনের আওতামুক্ত থাকবে।

এছাড়া, আজ ৯ সেপ্টেম্বর মঙ্গলবার ডাকসু নির্বাচন উপলক্ষ্যে ঢাকা মহানগরীর যানবাহন চালক ও যাত্রীসাধারণকে উল্লিখিত ক্রসিং সমূহসহ আশপাশের এলাকা বা সড়কসমূহ যথাসম্ভব এড়িয়ে চলাচল করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সকলের সহযোগিতা কামনা করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সুত্রঃ বাসস

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

সারাদেশে বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ

মাত্র দুই দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ

জাবিতে ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে প্রত্নতত্ত্ব বিষয়ক দেয়ালিকা প্রদর্শনী

‎পবিত্র শবে বরাত উপলক্ষে কুবি গাউছিয়া কমিটির মিলাদ ও হালুয়া-রুটি বিতরণ

১৬ বছরের আগে ফেসবুক-টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা তালিকায় ইইউ

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী ঘোষণা বৃহস্পতিবার: চিফ হুইপ

জ্বালানি সাশ্রয়ে অনলাইনে ক্লাসের কথাও ভাবা হচ্ছে: শিক্ষামন্ত্রী

গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক ৮

চৌদ্দগ্রামে অসহায়ের নতুন ঘর নির্মাণে ঢেউটিন হস্তান্তর