শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
ঝালকাঠি-১ আসনের দাঁড়িপাল্লা প্রার্থী ড. ফয়জুল হকের ওপর হামলা, আহত ৮, আটক ৪ কলাপাড়া ও রাঙ্গাবালীতে কঠোর নিরাপত্তায় পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম সন্ত্রাস ও চাঁদাবাজির রাজনীতি করতে নির্বাচনে আসিনি : রফিকুল ইসলাম জামাল ঝালকাঠি-১ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী ইব্রাহিম আল হাদীর নির্বাচনী গণমিছিল কুবিতে প্রোগ্রাম অ্যাক্রেডিটেশন ও একাডেমিক পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নবীনগরে ধানের শীষের বিশাল জনসভা নাটোর-২ আসনে জামায়াতের সমাপ্তি নির্বাচনী গণমিছিল নীলফামারী-২ আসনে ধানের শীষের নির্বাচনী প্রচারণা চরভদ্রাসন হাইস্কুলের মাঠ নর্দমার আতুরঘরে পরিণত, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা বানারীপাড়ায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর সমাপনী উঠান বৈঠক অনুষ্ঠিত ‎কুবির চাঁদপুর অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাফরি-মিথিলা থানা থেকে লুট হওয়া শটগানসহ যুবক গ্রেফতার লালমনিরহাট সদর আর্মি ক্যাম্পের আয়োজনে নির্বাচনী মহড়া ডিমলায় দাঁড়িপাল্লার সমর্থনে নারীদের বিশাল মিছিল উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী ও কর্মচারীর স্ত্রীর চিকিৎসায় কুবি এলামনাই ইউকের আর্থিক সহায়তা মান্দায় বিএনপির নির্বচনী জনসভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘তারুণ্যের চোখে নির্বাচন ও গণভোট’ বিতর্ক প্রতিযোগিতা এনায়েতপুরে ১১ দলীয় জোটের জনসভা, দাড়িপাল্লা শাপলা কলি প্রতীকে ভোট প্রার্থনা

জাবিতে ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে প্রত্নতত্ত্ব বিষয়ক দেয়ালিকা প্রদর্শনী

আমির ফয়সাল, জাবি প্রতিনিধিঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে “Digging The Past” শিরোনামে এক ব্যতিক্রমধর্মী প্রত্নতত্ত্ব বিষয়ক দেয়ালিকা প্রদর্শনী শুরু হয়েছে।

সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা অনুষদ ভবনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়া এ প্রদর্শনী দুই দিনব্যাপী চলবে।

ইতিহাস বিভাগের ৫৩তম আবর্তনের প্রথম পর্ব দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীরা তাদের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত ১০৯ নং কোর্স “প্রত্নতত্ত্ব পরিচিতি”-এর অংশ হিসেবে প্রদর্শনীটির আয়োজন করে। এতে তুলে ধরা হয়েছে—অতীত মানুষের নির্মিত প্রত্নবস্তু ও পরিবেশগত উপাত্তের (Ecofacts) মাধ্যমে কিভাবে অতীতের সংস্কৃতির বহুমাত্রিক দিক জানা সম্ভব।

প্রদর্শনীতে মোট ১০টি তথ্যসমৃদ্ধ ও নান্দনিক দেয়ালিকা স্থান পেয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো “প্রত্নতত্ত্ব ও ইতিহাসের আন্ত:সম্পর্ক”। এছাড়া প্রত্নবস্তু বিষয়ক চারটি, বাস্তুবস্তু বিষয়ক তিনটি এবং প্রত্নস্থান ও পরিপ্রেক্ষিতভিত্তিক দুটি দেয়ালিকা দর্শকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করেছে “প্রত্নমাটি ও মল জীবাশ্ম” শিরোনামের দেয়ালিকা, যেখানে শৈল্পিকভাবে তুলে ধরা হয়েছে প্রাচীন মানব ও প্রাণীর খাদ্যাভ্যাস, জীবনধারা ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য অনুসন্ধানে এসব জীবাশ্মের গুরুত্ব।

দেয়ালিকা ছাড়াও শিক্ষার্থীরা একটি প্রত্নস্থানের খননকৃত অনুকৃতি তৈরি করেছে, যা প্রত্নতাত্ত্বিক কার্যপদ্ধতি সরাসরি অনুধাবনে একটি ভিন্নধর্মী প্রয়াস হিসেবে সবার দৃষ্টি কাড়ে। প্রদর্শনীতে ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. সাদ্দাম হোসেনের বগুড়ার শেরপুর উপজেলার ধুনট মোড়ের বনাঞ্চলে পরিচালিত ভূপৃষ্ঠ জরিপ থেকে সংগৃহীত প্রত্নবস্তুও প্রদর্শিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হক, ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক এমরান জাহানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থীরাও এতে অংশগ্রহণ করেন।

এই প্রদর্শনীর সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনা দেন কোর্স শিক্ষক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক সাবিকুন নাহার। শিক্ষার্থীরা জানান, তাঁর প্রেরণা ও সহযোগিতাতেই প্রদর্শনী সফলভাবে আয়োজন করা সম্ভব হয়েছে। তারা আশা প্রকাশ করেন, ইতিহাস ও প্রত্নতত্ত্বের সমন্বয়ের মাধ্যমে প্রাচীন বঙ্গভূমির মানব সংস্কৃতি ও তার পরিবর্তনকে আরও বস্তুনিষ্ঠভাবে অন্বেষণ করা সম্ভব হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩