Friday , 13 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেদক
বাসস
March 13, 2026 4:24 pm

প্রধানমন্ত্রী তারেক রহমান এতিম জান্নাতীর চিকিৎসায় তার পাশে দাঁড়িয়েছেন।

‘পাঁচ মাস ধরে বিছানায় পড়ে আছি, আমার বাবা-মা কেউ নাই’- শীর্ষক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বিএনপি চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়।

এরপরে প্রধানমন্ত্রী ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশনা দিলে সংগঠটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ শুক্রবার ঢাকার সাভারে ‘পক্ষাঘাতগ্রস্ত পুনর্বাসন কেন্দ্র (সিআরপি)’তে যায়।

এসময় আমরা ‘বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলটি সিআরপিতে চিকিৎসাধীন জান্নাতীর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে চিকিৎসায় সহায়তা প্রদান করে।

মূলত মেরুদণ্ডের ‘স্পাইনাল কর্ডে’র ইনজুরিতে জান্নাতীর শরীরের বেশির ভাগ অংশ অবশ হয়ে গেছে। ফলে জান্নাতী স্বাভাবিক চলাচলে অক্ষম হয়ে পড়ে।

এসময় আরও উপস্থিত ছিলেনু ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ এবং ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

একই দিনে নবীনগরে নতুন ইউএনও ও ওসির যোগদান

বেগমগঞ্জে জাকির হত্যা মামলার আসামি রাকিব গ্রেপ্তার

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

ঝালকাঠির রাজাপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার স্মরণসভা‍য় মাদ্রাসা ও পাঠাগার প্রতিষ্ঠার আহ্বান

কুবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

কিশোরগঞ্জে কমছে নদ-নদীর পানি ; প্রাণ ফিরছে হাওরে

ধানমন্ডিতে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ডাকাতি, চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

দোয়ারাবাজারের কৃতি কন্যা শারমিন জাহান মিতা ৪৪তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত