Saturday , 21 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

জাল নিবন্ধনে বাল্যবিয়ে, কাজী ও কনের মাকে জরিমানা

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 21, 2025 10:45 am

ফরিদপুর জেলা, প্রতিনিধি:

ফরিদপুরের সদর উপজেলায় জাল জন্মনিবন্ধনের মাধ্যমে ১৬ বছরের এক কিশোরীর বাল্যবিয়ে দেওয়ার অভিযোগে কনের মা ও কাজীকে জরিমানা করা হয়েছে। শুক্রবার ভিন্ন সময়ে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত মাকে ২০ হাজার কাজীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান এসব অভিযানে নেতৃত্ব দেন।

জানা গেছে, গত ১২ জুন শহরের বায়তুল আমান এলাকায় ১৬ বছর বয়সি এক কিশোরীর বয়স বাড়িয়ে জালিয়াতির মাধ্যমে বিয়ে দেওয়া হয়। এমন অভিযোগের ভিত্তিতে শুক্রবার বিকালে কনের বাড়িতে যান ইউএনও। সেখানে গিয়ে তথ্য যাচাই করেন তিনি। পরে সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কনের মাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে রাত ৯টার দিকে শহরের চকবাজার জামে মসজিদসংলগ্ন মার্কেটের দোতলায় অবস্থিত কাজী অফিসে অভিযান চালানো হয়। এ সময় নিকাহ রেজিস্ট্রার মো. কামরুল হাসানকে (৪৮) বাল্যবিবাহ নিরোধ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও ইসরাত জাহান বলেন, ‘কিশোরীর বয়স বাড়িয়ে বিয়ে দেওয়ার সত্যতা পাওয়ায় কনের মা ও কাজীকে জরিমানা করা হয়েছে। একইসঙ্গে জেলা রেজিস্ট্রার বরাবর কাজীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি পাঠানো হবে।’

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

খুবিতে চতুর্থ নৈয়ায়িক ন্যাশনালস চ্যাম্পিয়ন যবিপ্রবি

নজরুল বিশ্ববিদ্যালয়ে গ্রন্থপাঠ কর্মসূচির আওতায় পাঠচক্র ও প্রতিযোগিতা সম্পন্ন

মধ্যনগর সীমান্তে ভারতীয় গরু জব্দ

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

এনায়েতপুরে শাপলা কলির প্রচারণা মিছিল ও পথসভা

ইইই অ্যালামনাই কমিটিতে ভাঙন, ২০ সদস্যের মধ্যে ১৬ জনের পদত্যাগ

বিএনপি নেতার আবেদনের প্রেক্ষিতে মোকামতলা পৌরসভা গঠনের পরিকল্পনা

চট্টগ্রামে অস্ত্রসহ দুই ডাকাত ও ১৬ মামলার আসামি গ্রেফতার

কুবিতে আন্তঃবিভাগ ভলিবল চ্যাম্পিয়ন লোক প্রশাসন ও বাংলা বিভাগ

কুবিতে রোটার‍্যাক্ট ক্লাবের ১৩তম চার্টার্ড দিবস উদযাপন