Thursday , 26 February 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

নালিতাবাড়ী যোগানিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন রাকিবুল ইসলাম

প্রতিবেদক
নিউজ ডেক্স
February 26, 2026 7:40 am

রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১০ নম্বর যোগানিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম তালুকদার। বুধবার বিকেলে যোগানিয়া ইউনিয়নের স্থানীয় এক সভায় তিনি এ ঘোষণা দেন।

ঘোষণাকালে রাকিবুল ইসলাম তালুকদার বলেন, যোগানিয়া ইউনিয়নকে একটি আধুনিক, সুশাসনভিত্তিক ও মাদকমুক্ত ইউনিয়নে রূপান্তর করাই তাঁর লক্ষ্য। তরুণদের সম্পৃক্ত করে শিক্ষা, কৃষি ও অবকাঠামো উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

তিনি বলেন, ইউনিয়নের সার্বিক উন্নয়নই হবে তাঁর প্রধান অগ্রাধিকার। অবকাঠামোগত উন্নয়ন, রাস্তা-ঘাট সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্যখাতের মানোন্নয়ন, কৃষি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তা প্রদান এবং যুবসমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি—এসব ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

রাকিবুল ইসলাম তালুকদার আরও বলেন, তিনি একটি দুর্নীতি ও স্বজনপ্রীতিমুক্ত, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক পরিষদ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। সুশাসন ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই জনগণের আস্থা অর্জন এবং তাঁদের প্রত্যাশা পূরণ সম্ভব বলে তিনি মনে করেন।

দলীয় সহযোগিতার বিষয়ে তিনি বলেন, ছাত্রদল ও দলের সিনিয়র নেতৃবৃন্দের আন্তরিক সমর্থন পেলে জনগণের প্রত্যাশা পূরণে আরও সফল হওয়া যাবে। এলাকার সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রাখার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি ইউনিয়নের বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে সম্পৃক্ত। বিশেষ করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতা এবং শিক্ষার্থীদের সহায়তায় তাঁর ভূমিকা স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

সমর্থকদের দাবি, তরুণ নেতৃত্ব হিসেবে তিনি ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ শুরু করেছেন। ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন এবং উন্নয়ন পরিকল্পনা তুলে ধরছেন।

উল্লেখ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১০ নম্বর যোগানিয়া ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। তবে এখনো নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি।

এদিকে, প্রার্থিতা ঘোষণার পর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আলোচনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ প্রার্থী হিসেবে রাকিবুল ইসলাম তালুকদারের অংশগ্রহণ নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

হিরো আলমকে হত্যাচেষ্টা: জামিন পেলেন রিয়া মনিসহ দুজন

প্রভাষক পদে নিয়োগ পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমন

ওসমান হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

বান্দরবান পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

৬৮ হাজার বেসরকারি শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি আসছে

চৌদ্দগ্রামে গ্রামীণ সড়ক নির্মাণে অনিয়ম তদন্তে দুদকের টিম

জ্বালানি উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ ও ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে বাউফলে বিক্ষোভ সমাবেশ

সুনামগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী আনিসুল হকের পক্ষে লিফলেট বিতরণ

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের জন্য জাবি শিবিরের দোয়া মাহফিল

গোয়ালন্দে অরিয়েট জুট মিলে ভয়াবহ আগুন