Wednesday , 10 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ঝালকাঠিতে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিজয় র‍্যালি ও শোভাযাত্রা

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 10, 2025 5:13 am

মো: মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় জেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশ নেন।

র‍্যালিটি শহরের ফায়ার সার্ভিস চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক ও বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। নেতৃত্ব দেন ঝালকাঠি জেলা মহিলা দলের সভানেত্রী মতিয়া মাহফুফ জুয়েল। এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নিগার সুলতানা নিপু, সদস্য অনিকা দাসসহ জেলা, পৌর ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

এছাড়া রাজাপুর উপজেলা সভানেত্রী মাহমুদা বেগম, নলছিটি ও কাঁঠালিয়া উপজেলা মহিলা দলের নেত্রীবৃন্দও র‍্যালিতে যোগ দেন। তাদের অংশগ্রহণে শোভাযাত্রা আরও বর্ণাঢ্য হয়ে ওঠে।

নেতৃবৃন্দ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া এ সংগঠন সবসময় গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারা আরও জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় মহিলা দল অগ্রণী ভূমিকা পালন করবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা এগিয়ে নিতে সুইস অবকাশকেন্দ্রে প্রস্তুতিমূলক বৈঠক

বগুড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন ইইডির প্রধান প্রকৌশলী

ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন: রংপুরে সিইসি

জয়পুরহাটে প্রশ্ন ফাঁসের ঘটনায় একজন গ্রেফতার

চৌদ্দগ্রামের চিওড়া ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ৪৯০ কোটি টাকার এলএনজি’র চালান দেশে পৌঁছেছে

২০২৭ সালের মধ্যে বসিলা ও রায়েরবাজারে দুটি থানা হবে : ববি হাজ্জাজ

মামলা ছাড়াই অভিযোগ নিষ্পত্তির সুযোগ, চুক্তি না মানলে হতে পারবেন আদালতের দ্বারস্থ

বাউফলে নকল স্টাম্প-সিল দিয়ে জাল দলিল তৈরি, যুবককে ১০ দিনের কারাদণ্ড

বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ