Monday , 24 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

বাউফলে নকল স্টাম্প-সিল দিয়ে জাল দলিল তৈরি, যুবককে ১০ দিনের কারাদণ্ড

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 24, 2025 7:36 am

অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফলে নকল স্ট্যাম্প ও সিল ব্যবহার করে জাল দলিল তৈরির অভিযোগে মো. তরিকুল ইসলাম (২৫) নামে এক যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ মিলু।

রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের সাব-রেজিস্ট্রি অফিসের সামনের একটি নামবিহীন কম্পিউটার দোকানে অভিযান চালিয়ে তাকে হাতে–নাতে আটক করা হয়। পরে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে এ দণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত তরিকুল ইসলাম নওমালা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আলতাফ মাতুব্বরের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ মিলু বলেন, “তরিকুল নকল স্ট্যাম্প ও সিল ব্যবহার করে বিভিন্ন ধরনের জাল কাগজপত্র তৈরি করছিলেন। এটি সরকারি কার্যক্রমে বাধা সৃষ্টি ও প্রতারণার গুরুতর অপরাধ। তাই তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্টে দণ্ড প্রদান করা হয়েছে।”

অভিযানের সময় পাশের ‘হাসান কম্পিউটার’-এর মালিক পালিয়ে গেলে প্রতিষ্ঠানটির কম্পিউটার জব্দ করা হয়। এছাড়া একটি মিষ্টির দোকানে খোলা খাবার বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

নাসির নগরে দুই আওয়ামীলীগ নেতা গ্রেফতার

জাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ এলাকা ঘোষণা

নজরুল বিশ্ববিদ্যালয়ে সামাজিক গবেষণায় নীতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে মোবাইল কোর্টে চারজনের কারাদণ্ড

কোম্পানীগঞ্জে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাংবাদিক ইউনিয়নের শোকসভা ও দোয়া মাহফিল

চৌদ্দগ্রামে পৃথক সড়কে ঝড়লো নারী পুরুষের প্রাণ

বাহুবলে ওসি-বিএনপি সভাপতি দ্বন্দ্বে তোলপাড়, অডিও ভাইরালে চাঞ্চল্য

চূড়ান্ত চুক্তি এখনও দূরে, হরমুজ প্রণালী আবার বন্ধ : ইরান

ঈদগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে ওয়ার্ড শিবিরের খেলাধুলা সামগ্রী বিতরণ

ফুলপুরে ৭ জনের বিরুদ্ধে মিথ্যা অপহরন মামলার অভিযোগ