Thursday , 1 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

কোম্পানীগঞ্জে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাংবাদিক ইউনিয়নের শোকসভা ও দোয়া মাহফিল

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 1, 2026 1:14 pm

ফয়ছল আহমদ নুমান, কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ

সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন করেছে কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

বৃহস্পতিবার (১লা জানুয়ারি ২০২৬) বিকাল ৪ ঘটিকায় টুকেরবাজারস্থ মেজবান রেস্টুরেন্টে এই শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি নিজাম উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এইচ শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল বিশেষ অথিতি কোম্পানীগঞ্জ উপজেলার সহ-সভাপতি হাজী আবুল বাশার। বিএনপি নেতা ইলিয়াস আলী।

বক্তারা তাদের বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

শোকসভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি সালাউদ্দীন রানা, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল আহমদ, কোষাধ্যক্ষ আশরাফ উদ্দীন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফয়ছল আহমদ নুমান, সদস্য রুহুল আমিন ও মানিক মিয়া।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা দলের যুগ্ম সম্পাদক নুরুল আশরাফ রহমত, আলী হোসেন, সেলিম খন্দকার, শফিকুল ইসলাম সফর এবং লিটন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধির জন্যও দোয়া করা হয়।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নাসিরনগরে প্রায় অচল ১ ও ২ টাকার ধাতব মুদ্রা, ভোগান্তিতে ক্রেতা বিক্রেতা

বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা

মিয়ানমার থেকে আসা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাঘাইছড়িতে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চৌদ্দগ্রামে র‍্যালি

পাঁচবিবিতে ১৭ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরন

রংপুরে চার খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডোপ টেস্টে মাদকের উপস্থিতি মেলেনি

কুমিল্লা সীমান্তে ভারতীয় শাড়ি জব্দ