Friday , 27 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

চরভদ্রাসন বাজারে ফুটপাত ও রাস্তা দখলঃ চলাচলে চরম ভোগান্তি

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 27, 2025 4:26 am

 

ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার প্রধান বানিজ্যিক কেন্দ্র সদর বাজার বর্তমানে ফুটপাত ও রাস্তা দখলের কারণে তীব্র জনদুর্ভোগে পড়েছে। কাঁচাবাজার ও মাছবাজারের আশেপাশের যাতায়াতের রাস্তাগুলোতে গড়ে উঠেছে অবৈধ সবজি ও ফলের দোকান। ফলে পথচারী ও যানবাহন চালকদের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে।

প্রতিদিন সহস্রাধিক মানুষ এ বাজারে কেনাকাটার জন্য আসেন। কিন্তু বাজারের গুরুত্বপূর্ণ রাস্তা ও চলাচলের জায়গা জুড়ে রয়েছে সবজির বস্তা, ফলের ঝুড়ি ও দোকানিদের মালামাল। বাজারের বেশিরভাগ ফুটপাত ব্যবসায়ীদের দখলে চলে যাওয়ায় জনসাধারণ বাধ্য হচ্ছে ঝুঁকি নিয়ে চলাফেরা করতে।

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (CAB) চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি জয়নুল আবেদিন কামাল বলেন,

“কিছু অসাধু ব্যবসায়ী দোকানের সামনে ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছে। প্রায় তিন বছর আগে এই সমস্যা নিরসন হলেও উপজেলা প্রশাসনের নিয়মিত তদারকি না থাকায় পুনরায় তা জনদুর্ভোগে রূপ নিয়েছে। অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ এবং নিয়মিত নজরদারি প্রয়োজন।”

এ প্রসঙ্গে উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. গোলাম মুর্তজা বলেন,

“ব্যবসায়ীদের দ্বারা রাস্তা ও ফুটপাত দখলের ফলে যেকোনো অগ্নিকাণ্ড বা দুর্ঘটনার সময় আমাদের নিয়মিত কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। বিশেষ করে ভাই ভাই মার্কেট ও দর্জি মার্কেট এলাকায় রাস্তার ওপর যেভাবে অযৌক্তিকভাবে টিনশেড (টিনা সেট) তৈরি করা হয়েছে, তা জরুরি মুহূর্তে ফায়ার সার্ভিসের যানবাহন ও সরঞ্জাম নিয়ে প্রবেশকে অত্যন্ত কষ্টসাধ্য করে তুলেবে।”

এ বিষয়ে বাজারের একাধিক ব্যবসায়ী জানান, বিকল্প জায়গার অভাবেই তারা ফুটপাত ও রাস্তার পাশে দোকান বসাতে বাধ্য হচ্ছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে যদি উপযুক্ত স্থানে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়, তাহলে তারা স্বেচ্ছায় দখল ছেড়ে দিতে প্রস্তুত।

এ প্রসঙ্গে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন বলেন,

“ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা করায় সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে। অচিরেই এ বিষয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।”

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

জয়পুরহাটে বিএনপির অর্ধশতাধিক কর্মী-সমর্থক যোগ দিলেন জামায়াতে

পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক, গ্রেফতার ৩

ঝালকাঠি-১ আসনে ইসলামী আন্দোলনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

চবি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়াই ১০০ জন

চৌদ্দগ্রামে ওসমান হাদীর হামলাকারীদের গ্রেফতার দাবিতে এনসিপির মানববন্ধন

নিজের গাড়িবহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে পথ করে দিলেন প্রধানমন্ত্রী

ভেনেজুয়েলায় কুকুরসহ ২৫০ সদস্যের উদ্ধার দল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়