Saturday , 1 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 1, 2025 3:20 pm

স্টাফ রিপোর্টার: বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও সাংবাদিক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর ২০২৫) কুয়াকাটা প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কাউছার হামিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি জনাব রুমান ইমতিয়াজ তুষার ও সাধারণ সম্পাদক জনাব হোসাইন আমিন।

স্বাগত বক্তব্য রাখেন বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক, এশিয়া টিভি ও জাতীয় দৈনিক সরেজমিন বার্তা স্টাফ রিপোর্টার মোঃ রাজিব তালুকদার।এছাড়া বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা শাখার সভাপতি এম. এম. রাজ্জাক পিন্টু,পটুয়াখালী জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান,ভোলা জেলা শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাজী মাসুদ, মঠবাড়িয়া জেলা শাখার সভাপতি মোঃ নাসির উদ্দিন, বরগুনা জেলা শাখার প্রতিনিধি মোঃ শাওন মিয়াজী,কার্যনির্বাহী সদস্য এবং বাউফল সাংবাদিক ক্লাবের সভাপতি মোঃ জাফরান হারুন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি মোঃ বাদল হাওলাদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন হাওলাদার।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, কল্যাণ ও ঐক্যের ধারাবাহিকতা বজায় রাখতে বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

তারা আরও জানান, সংবাদকর্মীদের অধিকার ও কল্যাণের স্বার্থে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা শেষে অসুস্থ ও আর্থিকভাবে অসচ্ছল কয়েকজন সাংবাদিকের হাতে সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে বরিশাল অঞ্চলের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের অসংখ্য সাংবাদিক অংশগ্রহণ করেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জামায়াতের যুব র‍্যালী

ডাকসু নির্বাচনে স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে দুমকীর মুঈনুল

প্রধানমন্ত্রীর নির্দেশে ত্রিশালে পরিচ্ছন্নতা অভিযান ও মতবিনিময় সভা

কক্সবাজারে একনলা দেশীয় বন্দুক উদ্ধার, আটক ২

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

কটিয়াদী উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

মাদারীপুরে হাতপাখার মনোনীত প্রার্থীর বিজয় র‍্যালি অনুষ্ঠিত

উত্তরের জনপদ নীলফামারীর কৃষকদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে বৃষ্টি বলয় আঁখি

টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান

মহাসড়ক চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার হাইওয়ে পুলিশ প্রধানের