Tuesday , 17 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

জামায়াতে ইসলামীর উদ্যোগে শিল্পপাড়ায় ক্ষুদে খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 17, 2025 6:51 am

 

আরিফুল ইসলাম, শিবগঞ্জ (বগুড়া):

“ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল” এই স্লোগানকে সামনে রেখে শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাড়ইপাড়ায় ক্ষুদে খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ করেছে স্থানীয় জামায়াতে ইসলামী।

সোমবার (১৬ জুন) বিকেলে অনুষ্ঠিত এই আয়োজনের মাধ্যমে এলাকার শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করে সুস্থ জীবনধারায় আগ্রহী করে তোলার লক্ষ্যে জামায়াত এই উদ্যোগ গ্রহণ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা মোঃ আব্দুস সামাদ, সহ-সভাপতি সরোয়ার জাহান (বালা), সেক্রেটারি মোঃ মেহেদী হাসান (মুন), বয়জ্যেষ্ঠ মোঃ মোজাম্মেল হক (নয়া), ছাত্রশিবিরের ওয়ার্ড পর্যায়ের বাইতুল মাল সম্পাদক আব্দুর রহমান, বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির শিবগঞ্জ উপজেলা শাখার অর্থবিষয়ক সমন্বয়কারী আল আমিন এবং বাংলাদেশ বন্ধু ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম।

ক্ষুদে খেলোয়াড়দের মধ্যে উপস্থিত ছিলেন আইজুল, তুহিন, নাঈম, আরমান, লিমন, রব্বানী, সৌরভসহ অনেকে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জামায়াতের ওয়ার্ড সেক্রেটারি মেহেদী হাসান মুন বলেন, “খেলাধুলা যুবসমাজকে মাদক ও বিভ্রান্তির পথ থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখে। আমরা চাই, আমাদের ক্ষুদে খেলোয়াড়রা শৃঙ্খলা, স্বাস্থ্য এবং আত্মবিশ্বাস নিয়ে গড়ে উঠুক। এই উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”

ফুটবল হাতে পেয়ে উচ্ছ্বসিত ছোট্ট খেলোয়াড়রা বলেন, মাঠে খেলাধুলা করার জন্য নিজেদের বল না থাকায় তারা অনেক সময় খেলতে পারত না। এখন নতুন ফুটবল পেয়ে তারা অত্যন্ত আনন্দিত এবং প্রতিনিয়ত খেলার আগ্রহ আরও বাড়বে বলে জানান।

স্থানীয় এলাকাবাসীর মাঝে এমন একটি উদ্যোগ প্রশংসিত হয়েছে এবং তারা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন কার্যক্রম পরিচালিত হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

পুবাইল থানা যুবদলের আংশিক কমিটি গঠন সভাপতি মুজিবুর-সম্পাদক সোহেল

শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় দ্রুত কার্যকর চান অভিভাবকরা

ভাড়াটে খুনি দিয়ে হত্যা করানো হয় বিএনপি কর্মীকে

মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে অবৈধ সিগারেট জব্দ

বিশ্বকাপের জার্সিতে ‘মেড ইন বাংলাদেশ’: ফুটবলমঞ্চে দেশের গৌরব

বেরোবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

এপ্রিলের শেষ নাগাদ জাতীয় গ্রিডে আরও ১,৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে : বিপিডিবি

দোয়ারাবাজারে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

নলছিটিতে ৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য জামায়াতে ইসলামীর দোয়া মাহফিল