Saturday , 21 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বেরোবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 21, 2025 10:00 am

মো: পারভেজ সেখ, বেরোবি প্রতিনিধি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহামুদুল হককে “মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত” মামলায় গ্রেফতারের প্রতিবাদে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে বিভাগের শিক্ষার্থীরা।

শুক্রবার (২০ জুন ২০২৫) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে তারা তিন দফা দাবি উত্থাপন করেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।

শিক্ষার্থীরা তিন দফা দাবিতে বলেন,আগামী ২৪ ঘণ্টার মধ্যে মাহামুদুল হক স্যারকে নিঃশর্তভাবে ও সসম্মানে মুক্তি; আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই মিথ্যা মামলার নেপথ্যে যারা জড়িত, তাদের চিহ্নিত করতে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং গঠনের পরবর্তী ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ ; তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়া পর্যন্ত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সকল শিক্ষার্থী ক্লাস ও পরীক্ষা বর্জন করবে।

মানববন্ধনে ১০ম ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার সোহাগ বলেন, “আমাদের বিভাগের শিক্ষক মোঃ মাহামুদুল হক স্যারকে গত বৃহস্পতিবার বিকেলে তার নিজ বাসভবন থেকে একটি হয়রানিমূলক ও প্রহসনধর্মী হত্যা মামলায় গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

মানববন্ধনে বিভাগের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন এবং শিক্ষককে হয়রানির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনার সম্পদ পুনঃযাচাইয়ে তথ্য চেয়েছে দুদক

মোংলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো ছাত্র সংসদ নিয়ে উন্মুক্ত আলোচনা

রাজাপুরে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন

অপশক্তিকে পরাজিত করে স্বাধীনতার শক্তিকেই এগিয়ে নিতে হবে : মির্জা ফখরুল

৬৮ হাজার বেসরকারি শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি আসছে

দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি

মোংলায় গাঁজাসহ মাদক কারবারি আটক

রামুতে জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ যুবক আটক