Monday , 4 May 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শেখ হাসিনার সম্পদ পুনঃযাচাইয়ে তথ্য চেয়েছে দুদক

প্রতিবেদক
বাসস
May 4, 2026 12:26 pm

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাখিলকৃত সম্পদ বিবরণী পুনঃযাচাই ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সংশ্লিষ্ট তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।

দুদকের বিভাগীয় কার্যালয় থেকে জারি করা এক চিঠিতে বলা হয়, ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দাখিলকৃত সম্পদ বিবরণী পুনঃযাচাই এবং ২০০৮ সালের ২ সেপ্টেম্বর পরবর্তী সময়ে অর্জিত সম্পদের বিষয়ে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ লক্ষ্যে একজন অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

চিঠিতে আরো বলা হয়, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা জরুরি। সে অনুযায়ী, অগ্রণী ব্যাংক পিএলসি’র প্রিন্সিপাল শাখা, ঢাকায় ১৯৯০ থেকে ২০০৮ সাল পর্যন্ত কর্মরত শাখা ব্যবস্থাপক ও লকার ইনচার্জদের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।

দুদকের চাওয়া তথ্যের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম, পদবী, কর্মস্থল, স্থায়ী ও বর্তমান ঠিকানা এবং মোবাইল নম্বর অন্তর্ভুক্ত রয়েছে।

আগামী ৬ মে ২০২৬ সালের মধ্যে এসব তথ্য দুদকের সংশ্লিষ্ট কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে বলেও চিঠিতে জানানো হয়।

উল্লেখ্য, এ নির্দেশনা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ১৯ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর ২০ বিধি অনুযায়ী জারি করা হয়েছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টার পূর্ণাঙ্গ ভাষণ

সরকারি অডিটোরিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের জেল

মুকসুদপুরে এসজে মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ

জাজিরায় বিএনপি নেতা হত্যা মামলার আসামির বস্তাবন্দি মরদেহ উদ্ধার

জয়পুরহাটে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বর্ণাঢ্য মৌসুমী ফল উৎসব ২০২৫ অনুষ্ঠিত

ক্ষুদ্রঋণ গ্রহীতাই হবেন ব্যাংকের মালিক : নতুন অধ্যাদেশ জারি

কোন এমপি নয়, সেবক নির্বাচনের জন্য মানুষ জামায়াতকে ভোট দেবে: ড. শফিকুল ইসলাম মাসুদ

জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সাজেক থেকে আর ফেরা হলো না খুলনা বিশ্ববিদ্যালয়ের রিংকির

চাঁদা তুললে পুরস্কার, ধরা পরলে বহিষ্কার, ভাইরাল হলে গ্রেপ্তার