Monday , 4 May 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

হাতীবান্ধায় চলন্ত ট্রেনে আগুন; দ্রুত থামিয়ে দুর্ঘটনা এড়ালেন চালক

প্রতিবেদক
বাসস
May 4, 2026 7:54 am

লালমনিরহাটের হাতীবান্ধা এলাকায় চলন্ত যাত্রীবাহী একটি ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে সময়মতো ট্রেন থামানো এবং দ্রুত উদ্ধার তৎপরতায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

গতকাল রোববার হাতীবান্ধা রেলস্টেশন অতিক্রম করার কিছুক্ষণ পরই পার্বতীপুর থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী কমিউটার ট্রেনটির ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুনের সূত্রপাত হলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি বুঝতে পেরে চালক সঙ্গে সঙ্গে ট্রেনটি থামিয়ে দেন। এতে যাত্রীরা দ্রুত নেমে নিরাপদ স্থানে আশ্রয় নেন। পরে স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। তাদের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইমরান হাসান বাসস’কে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চাকার অতিরিক্ত ঘর্ষণের ফলে সৃষ্ট তাপ থেকে ইঞ্জিনের মবিল অংশে আগুন লাগতে পারে।

এ ঘটনায় প্রায় এক ঘণ্টা ওই রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় চলাচল শুরু হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

মেসির ভয়ের স্মৃতি ফিরবে ৯ জুন!

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

চরভদ্রাসনে যুবলীগ নেতা দিপু খালাসীর ১ দিনের রিমান্ড

পবিপ্রবিতে ‘শহীদ জিয়া গবেষণা পরিষদ’-এর কার্যক্রম সাময়িক স্থগিত

বিএনপি কখনো পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি : আবু হোসেন পনি

মোসাদের সঙ্গে সম্পৃক্ততার দায়ে ইরানে ১ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কুবিতে আবেদনের সময়সীমা শেষ; প্রতি আসনে লড়বে ১০৮ জন

চৌদ্দগ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৮১টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচি

পবিত্র শবে মেরাজ ১৬ জানুয়ারি

কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা ও হিরোইন সহ এক মাদক কারবারি আটক