Sunday , 3 May 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিবেদক
বাসস
May 3, 2026 7:07 am

জেলার মধুপুরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গতকাল রাত ১১টার দিকে উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কাকরাইদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তর নাম আবু হানিফা (৪৮)। তিনি উপজেলার পৌর শহরের দামপাড়া মধ্যপাড়া এলাকার বাদশা মিয়ার পুত্র। তিনি পেশায় একজন কলা চাষি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল রাত ১১টার দিকে জলছত্রের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল কাকরাইদ এলাকায় পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, নিহতের মরদেহ মধুপুর থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সূত্রঃ বাসস

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

বন বিভাগের অভিযানে ১৪০ কেজি অবৈধ কাঁকড়াসহ আটক ৩

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সিসিটিভির ব্যাটারি চুরি, গ্রেপ্তার ৫

চৌদ্দগ্রামে ট্রেনের ধাক্কায় ৭ বছরের শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের উৎসবমুখর পরিবেশে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

‘চুক্তির এটাই শেষ সুযোগ’, ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীতে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মোহাম্মদ আল-ফোরকান

বিজয় দিবস উপলক্ষ্যে জাবি ছাত্রশক্তির তিন দিনব্যাপী মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী

ডিমলায় জমি নিয়ে সংঘর্ষে ১ জন নিহত