Monday , 20 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সিসিটিভির ব্যাটারি চুরি, গ্রেপ্তার ৫

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 20, 2025 5:11 am

সীমান্ত হাসান রাকিব, মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে বিশেষায়িত সিসিটিভি ক্যামেরার ব্যাটারি- ইউপিএস চুরি করে ভাঙারি দোকানে বিক্রি করেছে সঙ্ঘবদ্ধ চোর চক্রের ৫ সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে জড়িতদের গ্রেপ্তার করে পুলিশ।

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। লিখিত বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, চলতি বছরের আগস্টে ৩ দফা ও অক্টোবর মাসে দুই দফায় শ্রীনগর থানাধীন ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের নিরাপত্তার প্রয়োজনে স্থাপিত বিশেষায়িত মনিটরিং সিসি ক্যামেরা পরিচালনার জন্য মোট ১৮টি ইউপিএসের ব্যাটারি এবং ইউপিএস যার মূল্য আনুমানিক ৯ লাখ টাকা, অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় শ্রীনগর থানায় মামলা দায়ের করে সড়ক ও জনপথ কর্তৃপক্ষ।

মামলা রুজুর পর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় আসামিদের শনাক্ত করে। পরে তাদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়। ডিবির টিম শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৩টায় সিরাজদিখান থানাধীন চালতীপাড়া এলাকায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের চালতিপাড়া ব্রিজের উপর থেকে এ ঘটনার মূলহোতা ইব্রাহীম ওরফে রাজাকে (৩০) গ্রেপ্তার করে

পরে তার দেয়া তথ্যমতে মুন্সিগঞ্জের নিমতলা, ঢাকার কেরানীগঞ্জ ও কদমতলি এলাকা থেকে ধরা পড়ে আরও চারজন। উদ্ধার হয় একটি ইগল ব্র্যান্ডের ইউপিএস ও ১২টি ইউপিএস ব্যাটারি।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মুন্সিগঞ্জের সিরাজদিখানের ইব্রাহীম ওরফে কুট্টি ওরফে রাজা (৩০) ও জনি শেখ (২৯), দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার মো. শহিদ (৫০), ঢাকার কদমতলির মো. আব্দুস সালাম (৩৫) ও মো. মিলন শেখ (৪০)।

পুলিশ সুপার জানান, এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া চুরি হওয়া বাকি মালামাল উদ্ধারের চেষ্টা চলাচ্ছে পুলিশ।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা

মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তথ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠন : ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা

নবীনদের পদচারণে মুখরিত কুবি ক্যাম্পাস; উৎসবমুখর পরিবেশে বরণ

মাভাবিপ্রবিতে হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য ঈদে বিশেষ আয়োজন

ঝালকাঠিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

আওয়ামি লীগের লকডাউন ও নাশকতার প্রতিবাদে ঈদগাঁওতে শ্রমিক কল্যাণ ফেডারেশন এর মহড়া

নিজ ঘরে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

উপদেষ্টা আসিফ মাহমুদের উদ্ভট বক্তব্যের প্রতিবাদে মুরাদনগরে বিক্ষোভ

কুড়িগ্রামে দুই শতাধিক খামারীর মাঝে টিকা ও বিনামূল্যে কৃমিনাশক ঔষধ বিতরণ