সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
মধ্যনগরে হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন মাদারীপুর জেলা প্রশাসকের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের মতবিনিময় বানারীপাড়ায় বিজয় দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার চবির প্রশাসনিক ভবনে তালা: উপ-উপাচার্যের পদত্যাগ দাবি ইউজিসির সেক্টরভিত্তিক কর্মশালায় পবিপ্রবির উপাচার্য ও রেজিস্ট্রারের অংশগ্রহণ কুবিতে ক্যান্সার থেকে সুরক্ষা, সচেতনতা, প্রতিরোধ ও করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর যাচ্ছেন ওসমান হাদি রাউজান থানার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার মুকসুদপুরে নবাগত ইউএনও মাহমুদ আশিক কবিরের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুয়াকাটার আলিপুর মধ্যবাজার সড়কে দুর্ভোগের অবসান, শুরু মেরামত নির্বাচন নিয়ে শঙ্কা নেই, আইনশৃঙ্খলা বাহিনী ও কমিশন সম্পূর্ণ প্রস্তুত: সিইসি সংবাদ সম্মেলনে হাফেজ বারেক: অন্যের জমি নয়, নিজের জমির ধান কেটেছি ইরাসমাস ও বিনিময় কর্মসূচিতে যুক্ত হওয়ার সুযোগ পেল কুবি পানছড়ি সীমান্তে বিজিবির কড়া নজরদারি ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর উদ্যোগ ৩৬ জন শিক্ষানবিশ সদস্য নিয়ে নতুন যাত্রায় পবিপ্রবি সাংবাদিক সমিতি মির্জাপুরে শিশুকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ কুবিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে জাগ্রত চৌরঙ্গীর মোমবাতি প্রজ্জ্বলন

নিজ ঘরে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর মহিপুরে ঝুপড়ি ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) ভোরে ডালবুগঞ্জ ইউনিয়নের পেয়ারপুর গ্রামে নজরুলের খেয়াঘাট নামক জায়গায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মহিপুর ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামের সিরাজউদ্দিন খান (৭৫) ও তার স্ত্রী আকলিমা বেগম (৬৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজউদ্দিন খান দীর্ঘদিন ধরে আন্ধারমানিক নদীতে খেয়া (নৌকা) চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। নদীর তীরে একটি ঝুপড়ি ঘর তৈরি করে তিনি স্ত্রী আকলিমাকে নিয়ে সেখানেই বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সিরাজউদ্দিনের গলায় এবং চোখের নিচে ও শরীরের বিভিন্ন স্থানে কালো দাগ দেখা গেছে। ঘরের মেঝেতে রক্তের ছাপও রয়েছে। স্ত্রী আকলিমার শরীরেও রক্তের দাগ ছিল। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, এটি স্বাভাবিক মৃত্যু নয়।

স্থানীয় বাসিন্দা বাদল তালুকদার বলেন, সকালে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার সময় সিরাজউদ্দিনকে না দেখে তিনি তাদের ঘরে গিয়ে দেখতে পান সিরাজউদ্দিন মাটিতে পড়ে আছেন এবং তার স্ত্রী চৌকিতে শুয়ে আছেন। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে এবং পুলিশে খবর দেয়।

মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পটুয়াখালী থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) টিম আসছে। ময়নাতদন্তে

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩