শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
ঝালকাঠি-১ আসনের দাঁড়িপাল্লা প্রার্থী ড. ফয়জুল হকের ওপর হামলা, আহত ৮, আটক ৪ কলাপাড়া ও রাঙ্গাবালীতে কঠোর নিরাপত্তায় পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম সন্ত্রাস ও চাঁদাবাজির রাজনীতি করতে নির্বাচনে আসিনি : রফিকুল ইসলাম জামাল ঝালকাঠি-১ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী ইব্রাহিম আল হাদীর নির্বাচনী গণমিছিল কুবিতে প্রোগ্রাম অ্যাক্রেডিটেশন ও একাডেমিক পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নবীনগরে ধানের শীষের বিশাল জনসভা নাটোর-২ আসনে জামায়াতের সমাপ্তি নির্বাচনী গণমিছিল নীলফামারী-২ আসনে ধানের শীষের নির্বাচনী প্রচারণা চরভদ্রাসন হাইস্কুলের মাঠ নর্দমার আতুরঘরে পরিণত, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা বানারীপাড়ায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর সমাপনী উঠান বৈঠক অনুষ্ঠিত ‎কুবির চাঁদপুর অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাফরি-মিথিলা থানা থেকে লুট হওয়া শটগানসহ যুবক গ্রেফতার লালমনিরহাট সদর আর্মি ক্যাম্পের আয়োজনে নির্বাচনী মহড়া ডিমলায় দাঁড়িপাল্লার সমর্থনে নারীদের বিশাল মিছিল উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী ও কর্মচারীর স্ত্রীর চিকিৎসায় কুবি এলামনাই ইউকের আর্থিক সহায়তা মান্দায় বিএনপির নির্বচনী জনসভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘তারুণ্যের চোখে নির্বাচন ও গণভোট’ বিতর্ক প্রতিযোগিতা এনায়েতপুরে ১১ দলীয় জোটের জনসভা, দাড়িপাল্লা শাপলা কলি প্রতীকে ভোট প্রার্থনা

জুলাই আন্দোলনে শহীদ বিশালের রুহের মাগফিরাত কামনায় পাঁচবিবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

জুলাই আন্দোলনে শহীদ মজিবুল সরকার বিশালের রুহের মাগফিরাত কামনায় জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা মডেল মসজিদে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (০৪ আগস্ট) জোহরের নামাজ শেষে এই মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে শহীদ বিশালের আত্মার শান্তি, মাগফিরাত ও তার পরিবারের জন্য ধৈর্য ও সান্ত্বনার পাশাপাশি দেশের শান্তি, স্থিতিশীলতা ও অগ্রগতির জন্য বিশেষ মুনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম ডালিম, সাবেক সভাপতি ও কুসুম্বা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল গফুর মন্ডল, উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান মুক্তার, পৌর জামায়াতের আমীর আবুল বাশারসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মুসল্লি ও সচেতন জনসাধারণ।

দোয়া পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, শহীদ মজিবুল সরকার বিশাল ছিলেন ইসলামী আদর্শে উদ্বুদ্ধ এক নির্ভীক ও সংগ্রামী কর্মী। তিনি অন্যায়-অবিচার ও জুলুমের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে সংগ্রাম করে শহীদ হন। তার শাহাদাত আমাদের চলমান আন্দোলনে প্রেরণা ও দৃঢ়তা এনে দিয়েছে। বক্তারা আরও বলেন, শহীদের রক্ত কখনো বৃথা যায় না তার রক্ত এই আন্দোলনকে আরও বেগবান করবে ইনশাআল্লাহ।

দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা বোরহান উদ্দিন। তিনি কুরআন তিলাওয়াত, সংক্ষিপ্ত আলোচনা এবং মুনাজাতের মাধ্যমে মাহফিল সম্পন্ন করেন।

মাহফিলে অংশগ্রহণকারীরা শহীদ বিশালের রুহের মাগফিরাত কামনায় হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মাহফিলটি এক হৃদয়বিদারক ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩